Just In
- 1453 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1461 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1464 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1472 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
এই দুই প্রিপেড প্ল্যান তুলে নিল জিও
সম্প্রতি জিও গ্রাহকদের জন্য আইইউসি চার্জ শুরু হয়েছে। এর ফলে প্ল্যান রিচার্জ করা থাকলেও অন্য নেটওয়ার্কে কল করতে প্রতি মিনিটে ৬ পয়সা খরচ হবে। অতিরিক্ত দামের জন্য ইতিমধ্যেই একাধিক নতুন টপআপ প্ল্যান নিয়ে এসেছে মুকেশ আম্বানির কোম্পানি। এবার জিও প্রিপেড গ্রাহকদের জন্য ১৯ টাকা আর ৫২ টাকা স্যাচেট প্যাক তুলে নেওয়া হল।

লম্বা ভ্যালিডিটি প্ল্যানের সাথে এই স্যাচেট প্ল্যান ব্যবহার করা যেত। ১৯ টাকা স্যাচেট প্ল্যানে আনলিমিটেড কলের সাথে ২০ টা এসএমএস আর ১৫০ এমবি ডেটা মিলত। এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল ১ দিন। অন্যদিকে ৫২ টাকা স্যাচেট প্ল্যানে সাত দিনের জন্য আনলিমিটেড কল, ৭০ টা এসএমএস আর ১.০৫ জিবি ডেটা পাওয়া যেত।
অক্টোবর মাসের শুরুতে ট্রাই এর নিয়ম অনুসারে অন্য মোবাইল নেটওয়ার্কে ফোন করলে প্রতি মিনিটে ৬ পয়সা ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ দিতে হয়। এই টাকা যে নেটওয়ার্কে কল যাচ্ছে সেই নেটওয়ার্ক কোম্পানিকে দিতে হয়।
অর্থাৎ আপনি যদি জিও নম্বর ব্যবহার করে আউটগোইং কল করেন এবার থেকে ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল নম্বরে ফোন করতে নিজের প্ল্যানের উপরে প্রতি মিনিটে ৬ পয়সা খরচ করতে হবে। যদিও জিও নেটওয়ার্কে কল করতে অতিরিক্ত খরচ করতে হবে না। এছাড়াও বিনামূল্যে ল্যান্ডলাইন ও ইনকামিং কল করা যাবে।
প্রতি সেকেন্ডে ৬ পয়সা দামের জন্য জিও চারটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত চারটি নতুন টপ-আপ প্ল্যান লঞ্চ হয়েছে। এক নজরে দেখে নিন কোন প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে?
১০ টাকা প্ল্যানে ১২৪ মিনিট আইইউসি মিনিট আর ১ জিবি ডেটা পাওয়া যাবে। ২০ টাকা প্ল্যানে ২৪৯ মিনিট আইইউসি মিনিট আর ২ জিবি ডেটা পাওয়া যাবে। ৫০ টাকা প্ল্যানে ৬৫৬ মিনিট আইইউসি মিনিট আর ৫ জিবি ডেটা পাওয়া যাবে। ১০০ টাকা প্ল্যানে ১,৩৬২ মিনিট আইইউসি মিনিট আর ১০ জিবি ডেটা পাওয়া যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications