Just In
- 1543 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1551 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1554 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1562 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
কোন রকম প্রচার ছাড়াই এক বছর ভ্যালিডিটির নতুন প্ল্যান নিয়ে এল জিও, কী কী সুবিধা মিলবে?
কোন রকম প্রচার ছাড়াও এক প্রকার নিঃশব্দে নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও। ৩,৪৯৯ টাকার নতুন প্ল্যানে মিলবে এক বছর ভ্যালিডিটি। সম্প্রতি টেলিকম টক ওয়েবসাইটে প্রথম নতুন এই জিও প্ল্যানের খবর সামনে আসে। ৩৬৫ দিন ভ্যালিডিটির এই প্ল্যানে কী কী সুবিধা দিচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি? দেখে নিন।

রিলায়েন্স জিও ৩,৪৯৯ টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি
প্রিপেড গ্রাহকরা ৩,৪৯৯ টাকা প্ল্যান রিচার্জ করতে পারবেন। কোম্পানির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে ইতিমধ্যেই নতুন প্ল্যান যুক্ত হয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ মোট ১,০৯৫জিবি ডেটা ব্যবহার করা যাবে। যদিও দৈনিক ডেটার সীমা শেষ হলে ইন্টারনেট স্পিড কমে ৬৪কেবিপিএস হবে।
এর সঙ্গেই মিলবে দেশের যে কোন মোবাইল অথবা ল্যান্ড লাইন নম্বর আনলিমিটেড কল করার সুযোগ। সঙ্গে প্রতিদিন বিনামূল্যে ১০০ এসএমএস পাওয়া যাবে। সঙ্গে থাকছে জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি, জিও ক্লাউড, জিও নিউজ সাবস্ক্রিপশন। এতদিন দৈনিক ৩জিবি ডেটার সর্বোচ্চ ভ্যালিডিটির প্ল্যানে ৮৪ দিন ভ্যালিডিটি মিলত। সেই প্ল্যানের দাম ৯৯৯ টাকা।
৩,৪৯৯ টাকা প্ল্যানের হাত ধরে এই প্রথম কোন টেলিকম কোম্পানি ১ বছর ভ্যালিটির প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটা দিতে শুরু করল। আগে এক বছর ভ্যালিডিটির প্ল্যানে সর্বোচ্চ ২জিবি ডেটা পাওয়া যেত। এখনও এয়ারটেল ও ভোডাফোনের ৩জিবি দৈনিক ডেটা প্ল্যানের সর্বোচ্চ ভ্যালিডিটি ৮৪ দিন।
যদিও ৩,৪৯৯ টাকা প্ল্যানের সঙ্গে ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন ও বোনাস ডেটার সুবিধা পাওয়া যাবে না। তবে এই প্ল্যানের সঙ্গে আনলিমিটেড কল করার সুবিধা দিয়েছে মুম্বইয়ের কোম্পানিটি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
