Just In
- 1586 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1594 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1597 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1605 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
১৫ আগস্ট শুরু হবে জিও গিগাফাইবার রেজিস্ট্রেশান: জিও গিগাফাইবারের সব খবর
সম্প্রতি নিজেদের ব্রডব্যান্ড সার্ভিস শুরু করার কথা জানিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। নতুন এই সার্ভিসের নাম হবে জিও গিগাফাইবার। কোম্পানির ৪১ তমত বার্ষিক সাধারন সভায় এই কথা ঘোষনা করেছিলেন মুকেশ আম্বানি। কম দামে ঘরে ঘরে ব্রডব্যান্ড পৌঁছে দিয়ে ভারতের ব্রডব্যান্ড বাজারে দখল নিতে চাইছে জিও। আপাতত সারা দেশে ১,১০০ টি শহরে এই পরিষেবা শুরু হবে। ১৫ আগস্ট থেকে এই ব্রডব্যান্ড সার্ভিসের রেজিস্ট্রেশান শুরু হবে। আসুন দেখে নেওয়া যাক নতুন জিও গিগাফাইবার সম্পর্কিত সব খবর।

আপাতত যা খবর দীপাবলীর আগের একাধিক শহরে গিগাফাইবার পরিষেবা শুরু করবে জিও। যে এলাকা থেকে বেশি রেজিস্ট্রেশান হবে সেই সব এলাকাতে আগে কানেকশান দেওয়া যাবে। অবশ্যই শুরুতে মেট্রো শহরগুলিতে এই পরিষেবা শুরু হবে।
নেকদিন ধরেই একাধিক শহরে পরীক্ষামূলকভাবে বিভিন্ন শহরে এই পরিষেবা চালাচ্ছে রিলায়েন্স জিও। ১৫ আগস্ট থেকে এই পরিষেবার জন্য রেজিস্ট্রেশান শুরু হবে। Jio.com ও MyJio অ্যাপ থেকে এই পরিষেবার জন্য রেজিস্টার করতে পারবেন গ্রাহকরা।
একাধিক রিপোর্টে জানা গিয়েছে এখন বাজারে ব্রডব্যান্ড ইন্টারনেটের যা খরচ তার অর্ধেক দামে গিগাফাইবার পরিষেবা শুরু করবে জিও। দেশে বেশিরভাগ ফাইবার কানেকশানে মাসে ৭০০-১০০০ টাকা খরচ করতে হয়। গিগাফাইবারে মাসে ৫০০ টাকায় ফাইবার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
এই কানেকশানের জন্য নতুন একটি রাউটার কিনতে হবে গ্রাহককে। এই রাউটারের নাম জিও গিগারাউটার। এর সাথেই টিভি পরিষেবা চালু করবে জিও। এই কানেকশানের মাধ্যমে সব স্যাটেলাইট চ্যানেল দেখা যাবে। টিভির সেট টপ বক্স দিয়ে উচ্চ মানের ভিডিও কল করা যাবে। এর সাথেই কন্ঠস্বরের মাধ্যমে গিগাটিভি কন্ট্রোল করা যাবে।
গিগাফাইবার ইন্সটলেশানের জন্য গ্রাহকের কাছ থেকে কোন টাকা নেবে না জিও। তবে ইন্সটলেশান বিনামূল্যে করে দিলেও নতুন কানেকশান নেওয়ার সময় গ্রাহকের কাছ থেকে একটি সিকিউরিটি ডিপোজিট নিতে পারে জিও।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
