Just In
- 1363 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1371 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1374 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1382 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
এয়ারটেল ও ভোডাফোনকে কী বার্তা দিল জিও?
জিও বাজারে আসার পর থেকেই ভারতের টেলিকম দুনিয়ায় প্রতিযোগিতা তুঙ্গে। মুকেশ আম্বানির কোম্পানি ছাড়া গত কয়েক বছরে আর কেউ লাভের মুখ দেখেননি। প্রত্যেক মাসেই জিওর কাছে প্রায় 1 কোটি গ্রাহক হারাচ্ছে ভোডাফোন ও এয়ারটেল। এই পরিস্থিতিতে প্রতিযোগীদের ক্ষতে নুন ছিটিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করল মুকেশ আম্বানির জিও। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে টুইটারে এক পোস্টে একটি কবিতা প্রকাশ করেছে। এই কবিতায় একসময় গ্রাহকের ফোনের দ্বিতীয় স্লটে থাকা সিম কার্ডকে মিস করার কথা জানিয়েছে জিও।

2015 সালের ডিসেম্বর মাসে ভারতে এসেছিল জিও। 2016 সালের সেপ্টেম্বর মাসে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করেছিল কোম্পানিটি। সেই সময় বিনামূল্যে সিম কার্ড ও আনলিমিটেড ডাটা ও কল দিয়ে গ্রাহকের মন জিতে ছিল জিও। যেহেতু জিও সিম শুধুমাত্র ৪জি নেটওয়ার্কে কাজ করে তাই বেশিরভাগ ফোনের এক নম্বর সিম স্লটে জায়গা করে নেয় জিও। সেই সময় বেশির ভাগ স্মার্টফোনে শুধুমাত্র প্রথম স্লটেই ৪জি নেটওয়ার্ক কাজ করত। এর ফলে গ্রাহকের অন্য কোম্পানির সিম কার্ডটি দ্বিতীয় স্লটে ব্যবহার হতে শুরু করে।
এরপর গোটাটাই ইতিহাস। একের পর এক ধামাকা প্ল্যান নিয়ে এসে প্রতিযোগীদের ধরাশায়ী করেছে জিও। অবিশ্বাস্য কম দামে একের পর এক প্ল্যান নিয়ে এসে ভারতবাসীর স্মার্টফোন ব্যবহারের অভ্যাস বদলে দিয়েছে কোম্পানি।
এই সময় ব্যবসা গুটিয়ে নিয়েছে একাধিক টেলিকম কোম্পানি। বাজারে টিকে থাকতে 2018 সালের অগাস্ট মাসের এক হয়ে গিয়েছিল ভোডাফোন ও আইডিয়া। যদিও এই দুই কোম্পানির এক হয়ে যাওয়া কোম্পানির গ্রাহক ধরে রাখতে সক্ষম হয়নি।
সোশ্যাল মিডিয়ায় জিওর এই পোস্টের উত্তর দেয়নি ভোডাফোন ও এয়ারটেল। অন্য এক খবরে সম্প্রতি জানা গিয়েছে ই-কমার্স ব্যবসায় আসতে চলেছে জিও। কোম্পানির কুড়ি কোটি গ্রাহক ও দেশজুড়ে কয়েক হাজার রিটেল দোকানের মাধ্যমে এই ই কমার্স সার্ভিস শুরু হবে। সম্প্রতি একাধিক অনুষ্ঠানে কোম্পানির নতুন ই কমার্স প্ল্যাটফর্ম এর কথা উল্লেখ করেছিলেন মুকেশ আম্বানি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470














Click it and Unblock the Notifications