Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
জিও ফোন তৈরির জন্য মাইক্রোম্যাক্স আর ইনটেক্সের সঙ্গে কথা বলছে রিলায়েন্স
ইনটেক্স ও মাইক্রোম্যাক্সের সঙ্গে জিও ফোন তৈরির জন্য আলোচনা চালাচ্ছে জিও।
৪০ তম বার্ষিক সাধারণ সাধারণ সভায় জিও ফোনের ঘোষণা করে দিয়েছেন রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

দেশে এখনও ৫০ মিলিয়ন ২জি গ্রাহক রয়েছেন। যদি রিলায়েম্স জিও আসে, তাহলে মনে করা হচ্ছে সেই ৫০ মিলিয়ন গ্রাহককে ৪জি-র আওতায় আনা যেতে পারে। অগাস্টের ২৪ তারিখ থেকে এই ফোনের প্রি বুকিং শুরু হবে। এটা এখন সবাই জেনে গেছে। আর এটাও এখন সব্বাই জানেন, দেড় হাজার টাকা সিকিওরিটি ডিপোজিট লাগছে শুরুতে। তারপর সব টাকাটাই ধীরে ধীরে ফেরত পাবেন। সুতরাং, হিসেব দাঁড়ালো, রিলায়েন্স জিও ফোনটি আপনি পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে।
রিলায়েন্স জিও লঞ্চ করার আগে পর্যন্তও বাজারে কথা চলছিল। বলা হচ্ছিল সম্ভবত রিলায়েন্স জিও ফোন তৈরির জন্য ঘরোয়া সংস্থা ইনটেক্সের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। The Mobile Indian-এর সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী সংস্থাটি শুধু ইনটেক্সই নয়, ৪জি ফিচার ফোনের জন্য মাইক্রোম্যাক্সের সঙ্গেও কথা বলা শুরু করেছিল। সূত্রের খবর অনুযায়ী, মাইক্রোম্যাক্স আর ইনটেক্সের সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরুও হয়ে গিয়েছে জিও-র। এখন প্রশ্ন, শিকে ছিঁড়বে কার ভাগ্যে।
মাইক্রোম্যাক্স বা ইনটেক্সই কেন যদি প্রশ্ন ওঠে, তাহলে এরকম রিপোর্টও রয়েছে, যে রিলায়েন্স জিও যদি কারওর সঙ্গে গাঁটছড়া বাঁধে, তাহলে সেটা শুধুমাত্র অন্য কোনও ভারতীয় সংস্থার সঙ্গেই। জানা গিয়েছে, অক্টোবর-নভেম্বর নাগাদ আরও কোনও বড়সড় পরিকল্পনার কথা ঘোষণা করতে পারে জিও। তবে তার আগে জিও একটা বিষয়ে অন্তত নিশ্চিন্ত হতে চাইছে, দাম ঠিকঠাক রেখে কোয়ালিটির সঙ্গে যেন কোনও আপস না করা হয়। বেস্ট ব্র্যান্ডের সঙ্গে প্রাইসিং স্ট্র্যাটেজির একটা সামঞ্জস্যই জিও-র ইউএসপি।
গতকাল জিওফোন লঞ্চ করেছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে তা গ্রাহকদের হাতে আসা শুরু করবে। আর আগেই যেরকমটা বলা হয়েছে, অগাস্টের ২৪ তারিখ থেকে প্রি অর্ডার শুরু হয়ে যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
