Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
বিএসএনএল, ভোডাফোন, জিও: ৫৯৯ টাকা প্ল্যানে কে বেশি সুবিধা দিচ্ছে?
চলতি বছরে প্রিপেড মোবাইল পরিষেবার খরচ কিছুটা বেড়েছে। যদিও প্রতিযোগিতা আগের মতোই রয়েছে। বেসরকারি কোম্পানিগুলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে একের পর এক নতুন প্রিপেড প্ল্যান নিয়ে আসছে বিএসএনএল।

সম্প্রতি ৫৯৯ টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই প্ল্যানে দুর্দান্ত সুবিধা দিয়ে গ্রাহক টানার পরিকল্পনা করেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। যদিও হাত গুটিয়ে বসে নেই বেসরকারি কোম্পানিগুলি। একই দামে জিও ও ভোডাফোনের প্রিপেড প্ল্যান রয়েছে। ৫৯৯ টাকা প্ল্যানে বিএসএনএল, ভোডাফোন ও জিও কী কী সুবিধা দিচ্ছে? দেখে নিন।
বিএসএনএল ৫৯৯ টাকা প্ল্যান
সম্প্রতি তামিলনাড়ু সার্কেলের গ্রাহকদের জন্য ৫৯৯ টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। এই প্ল্যানে দেশের সব নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা পাওয়া যাবে। সঙ্গে থাকছে প্রতিদিন ৫জিবি ডেটা ও প্রতিদিন ১০০ এসএমএস ব্যবহারের সুবিধা। বিএসএনএল ৫৯৯ টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন।
ভোডাফোন ৫৯৯ টাকা প্রিপেড প্ল্যান
ভোডাফোন ৫৯৯ টাকা প্রিপেড প্ল্যানেও সব নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। সঙ্গে থাকছে প্রতিদিন ১.৫জিবি ডেটা ও ১০০ এসএমএস ব্যবহারের সুযোগ। এছাড়াও বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশন দিচ্ছে কোম্পানিটি। ভোডাফোন ৫৯৯ টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।
জিও ৫৯৯ টাকা প্রিপেড প্ল্যান
প্রিপেড দুনিয়ায় প্রথম ৫৯৯ টাকা প্ল্যান লঞ্চ করেছিল জিও। এই প্ল্যানে জিও গ্রাহকরা জিও নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সঙ্গেই অন্য নেটওয়ার্কে কল করার জন্য ৩০০০ মিনিট টকটাইম পাবেন। সঙ্গে থাকছে প্রতিদিন ২জিবি ডেটা ও ১০০ এসএমএস। এছাড়াও এই প্ল্যান রিচার্জ করলে সব জিও অ্যাপ ব্যবহার করা যাবে। জিও ৫৯৯ টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
