Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
জিও গ্রাহকদের এই সমস্যা এখনই শেষ হচ্ছে না
যে কোন প্ল্যানে সুবিধার নিরিখে জিও গ্রাহকরা সবথেকে এগিয়ে। ডেটা ও ভয়েস কল, দুই বিভাগেই অন্য যে কোন টেলিকম অপারেটরদের থেকে গ্রাহকদের বেশি সুবিধা দেয় মুকেশ আম্বানির কোম্পানি। যদিও গত বছর ডিসেম্বর মাসে সেই ছবিটা বদলে যায়। এই সময় থেকেই অন্য নেটওয়ার্কে কল করার জন্য জিও গ্রাহকদের মিনিট প্রতি অতিরিক্ত ৬ পয়সা খরচ শুরু হয়েছিল। যদিও ভোডাফোন ও এয়ারটেল গ্রাহকরা সব নেটওয়ার্কেই আনলিমিটেড কলের মজা নিতে থাকেন।

জিও গ্রাহকরা প্রথম থেকে বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কল করতে অভ্যস্ত। ভয়েস কলে অতিরিক্ত খরচ শুরুতে জিও গ্রাহকদের অবাক করেছিল। শুরুতে অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য মিনিট প্রতি অতিরিক্ত খরচ বেশিদিন না থাকার কথা জানালেও এখন মনে হচ্ছে আরও এক বছর জিও গ্রাহকদের অন্য নেটওয়ার্কে ভয়েস কল করতে মিনিট প্রতি ৬ পয়সা অতিরিক্ত খরচ করতে হবে।
ডিসেম্বর মাসে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ লাগু করার সময় কোম্পানির তরফ থেকে জানানো হয়েছিল নতুন বছরের শুরু থেকেই অতিরিক্ত মাশুল তুলে নেওয়া হবে। যদিও ২০২০ সালের জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি শুরু হলেও অন্য নেটওয়ার্কে কল করতে গ্রাহকদের এখনও প্রতি মিনিটে অতিরিক্ত ৬ পয়সা খরচ করতে হচ্ছে। কিন্তু কেন এই অতিরিক্ত মাশুল শুরু হয়েছিল? কেন শুধুমাত্র জিও গ্রাহকদের এই মাশুল গুনতে হচ্ছে?
ধরুন এক এয়ারটেল গ্রাহক জিও নম্বরে ফোন করলেন। এই জন্য এয়ারটেল প্রতি মিনিটে জিওকে ৬ পয়সা দেয়। যেহেতু জিওর গ্রাহক সংখ্যা সবথেকে বেশি সেই কারণে জিও নম্বরে অন্য সব নম্বর থেকে ভয়েস কলের সংখ্যাও বেশি। এই জন্য জিও অন্য কোম্পানিদের কাছ থেকে যত আইইউসি পায় তার থেকে বেশি অঙ্কের টাকা জিওকে অন্য নেটওয়ার্কগুলিকে দিতে হয়।
ট্রাই-এর এই নিয়ম ২০১৯ সালে শেষ হওয়ার কথা থাকলেও এই নিয়ম এখনও লাগু রয়েছে। এই নিয়ম যতদিন লাগু থাকবে ততদিন জিও গ্রাহকদের আইইউসি চার্জ দিতে হতে পারে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
