Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
শুরু হল JioPhone-এর বুকিং, জেনে নিন কিভাবে বুক করবেন JioPhone
শুরু হল JioPhone-এর বুকিং, জেনে নিন কিভাবে বুক করবেন JioPhone
আগে জানা গিয়েছিলো ২৪ অগাস্ট থেকে অনলাইন আর অফলাইন দুই জায়গাতেই বুকিং শুরু হবে JioPhone-এর। কিন্তু ঘোষিত দিনের আগেই শুরু হলো JioPhone-এর অফলাইন বুকিং। দিল্লির আল্প কিছু দোকানে শুরু হয়েছে JioPhone-এর বুকিং।

খুব তাড়াতাড়ি দেশের অন্য প্রান্তের দোকানেও শুরু হবে JioPhone-এর বুকিং। দেখে নেওয়া যাক দোকানে গিয়ে কিভাবে বুক করবেন আপনার JioPhone।
অফলাইনে বুক করবেন কিভাবে?
JioPhone বুক করতে আপনার আধার কার্ডের ফটোকপি দোকানদারকে দিতে হবে। । একজন গ্রাহক মাত্র একটিই JioPhone ব্যাবহার করতে পারবেন। আপনার আধার নম্বর দেওয়ার পর সেই নম্বরের ভিত্তিতে আপনাকে কম্পিউটার থেকে একটি টোকেন নম্বর দেওয়া হবে।
এই টোকেনটি দেখিয়ে পরে আপনাকে আপনার JioPhone নিতে হবে। যখন ঐ টোকেন দেখিয়ে আপনি আপনার JioPhone নিতে আসবেন তখন আপনাকে ১৫০০ টাকার রিফান্ডেবেল সিকিউরিটি ডিপজিট দিতে হবে।
এছাড়াও SMS এর মাধ্যমে আপনি বুক করতে পারবেন আপনার JioPhone। আপনার ফোন থেকে 7021170211 নম্বরে SMS পাঠাতে হবে SS JP Store Code। Jio এর ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন আপনার বাড়ির পাশের Jio স্টোরের কোড।
অনলাইনে বুক করবেন কিভাবে?
আগামি ২৪ তারিখে শুরু হবে JioPhone এর অনলাইন বুকিং। কিন্তু আপনি এখনি জানান দিতে পারেন যে আপনি JioPhone নিতে আগ্রহী।
JioPhone বুক করতে হলে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে MyJio অ্যাপ ডাউনলোড করতে হবে। অথবা কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন JioPhone এর ব্যানার। সেখানে ক্লিক করুন 'Keep Me Posted' এ। এইভাবে আপনি জানিয়ে দিতে পারবেন আপনি এই ফোন কিনতে আগ্রহী। আপনার নাম, ফোন নম্বর, পিন কোড আর ইমেল অ্যাড্রেস জানাতে হবে কোম্পানিকে। এরপর বুকিং শুরু হলে আপনার আধার নম্বর দিয়ে বুক করতে পারবেন আপনার JioPhone।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
