Just In
- 1545 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1553 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1556 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ওএলএক্স-এ জিও ফোন ৭০০ টাকায়! কেন কিনবেন না জেনে নিন
ওএলএক্সে ৭০০ টাকায় মিলছে জিও ফোন। কিনলে পরিষেবা বন্ধ হতে পারে, সতর্ক হোন।
মাস খানেক আগেই দেড় হাজার টাকায় বাজারে এসেছে জিও ফোন। সেই টাকা আবার কেনার ৩৬ মাস পর ফেরতও পাবেন বিভিন্ন ভাবে একটু একটু করে। কিন্তু সেই জিও ফোন ৭০০ টাকায় ওএলএক্সে বিক্রি নিয়ে শুরু হয়েছে ফিসফাস।

সেপ্টেম্বরের শেষের দিক থেকে শিপিং শুরু করেছে জিওফোন। অগাস্টে দিওয়ালির আগে যারা বুক করেছিলেন সেই ৬০ লক্ষ গ্রাহকের কাছে জলদি পৌঁছবে ফোন। বলা হচ্ছে এই ফোন আগে পৌঁছবে গ্রামীণ অঞ্চলের মানুষের কাছে। তারপর শহরাঞ্চলে।
৫০০ টাকা দিয়ে বুক করে সবাই যখন এই ফোনের অপেক্ষায় হা পিত্যেস করে বসে আছেন, তখন একটা ট্যুইট বেশ হইচই ফেলেছে। @tanwarnavratan নামের ট্যুইটার ইউজার ট্যুইট করেছেন, অনেকেই তাদের জিও ফোন ৭০০ থেকে ২,৪৯৯ টাকায় ওএলএক্সে বিক্রি করে দিচ্ছেন। অনেক ছবিতে দেখা যাচ্ছে, ফোনের প্যাকিং খোলা নেই, একদম নতুন।
রিলায়েন্স জিও-র নিয়ম অনুযায়ী ক্রেতারা এই ফোন বিক্রি করতে পারবেন না, নিজে ছাড়া অন্য কাউকে ব্যবহার করতে দিতেও পারবেন না। কিন্তু যা চলছে, তাতে বোঝা যাচ্ছে, এই সব নিয়মের ধার ধারছেন না অনেকে।
কিন্তু ওএলএক্সে জিও-র দিকে যাঁরা ঝুঁকছেন, তাঁদের মাথায় রাখতে হবে এরকম থার্ড পার্টির কাছ থেকে ফোন কিনলে নানান সমস্যা রয়েছে। প্রথমত, সিমের মালিকানা হস্তান্তর করা যায়, তবে তার জন্য আইডি প্রুফ লাগে। দ্বিতীয়ত, ঠিকঠাক পারচেজ রিসিপ্ট না দেখাতে পারলে ১৫০০ টাকার রিফান্ড মিলবে না।
আর সবথেকে বড় কথা, জিওর কাস্টমার কেয়ার যদি জানতে পারে, এই ফোন আপনার নয় অন্যের, তাহলে পরিষেবাও বন্ধ করে দেওয়া হতে পারে। এছাড়াও আরও নানান সিকিওরিটি ইস্যু রয়েইছে। তাই বুদ্ধিমানের কাজ হবে, এসব এড়িয়েই চলুন। ফোন বুক করে থাকলে, অপেক্ষা করুন ধৈর্য্য ধরে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
