শিঘ্রই লঞ্চ হবে গ্যালাক্সি ফোল্ড; জানালো স্যামসাং

By Gizbot Bureau
|

কয়েক মাস অপেক্ষার পরে অবশেষে বাজারে আসতে চলেছে গ্যালাক্সি ফোল্ড। সেপ্টেম্বর মাস থেকেই একাধিক দেশে এই ফোল্ডেবেল স্মার্টফোন বিক্রি শুরু করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সম্প্রতি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে স্যামসাং। বিবৃতিতে জানানো হয়েছে ডিসপ্লের সমস্যা সমাধানে গোটা ডিভাইসের ডিজাইন ঢেলে সাজানো হয়েছে। পরে ইতিমধ্যেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে নতুন ডিজাইনের গ্যালাক্সি ফোল্ড। এই ফোনের ডিসপ্লের সমস্যা সমাধানে এই পদক্ষেপগুলি নিয়েছে স্যামসাং।

শিঘ্রই লঞ্চ হবে গ্যালাক্সি ফোল্ড; জানালো স্যামসাং

১। ডিসপ্লের উপরের সুরক্ষা স্তরটি বাড় করে বেজের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে মনে হবে এটা ডিসপ্লের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই ভুল করে কেউ গুরুত্বপূর্ণ এই স্তর তুলে ফেলবেন না।

২। বাইরে থেকে ধুলিকনা প্রবেশ বন্ধ করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও এর জন্য ফোল্ডিং মেকানিজমে কোন পরিবর্তন আসেনি।

৩। হিঞ্জের উপরে ও নীচে সুরক্ষার জন্য অতিরিক্ত ক্যাপ ব্যবহার হয়েছে।

৪। ডিসপ্লের সুরক্ষার জন্য ডিসপ্লের নীচে অতিরিক্ত ধাতুর স্তর যোগ করা হয়েছে।

৫। হিঞ্জ ও বডির মধ্যের দূরত্ব কমানো হয়েছে।

এছাড়াও গ্যালাক্সি ফোল্ড ফোনের ইউজার এক্সপেরিয়েন্সেও উন্নতি করেছে স্যামসাং। ফোল্ডেবেল ইউজার ইন্টারফেসের জন্য আরও বেশি অ্যাপ নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এখনও লঞ্চের দিন ঘোষনা না করলেও স্যামসাং জানিয়েছে গ্যালাক্সি ফোল্ড লঞ্চ আর বেশি দূরে নেই।

শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড আর ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড।

প্রসঙ্গত ২০১৯ সালের প্রথমার্ধে গ্যালাক্সি ফোল্ড লঞ্চ হওয়ার কথা ছিল। লঞ্চের কয়েক দিন আগে বিশ্বব্যাপী একাধিক রিভিয়ারকে এই ফোন বিভিউ করার জন্য পাঠিয়েছিল স্যামসাং। এর পরে বেশিরভাগ অনলাইন রিভিউয়ারের গ্যালাক্সি ফোল্ড ফোনের ডিসপ্লেতে সমস্যা দেখা গিয়েছিল, এর পরে তড়িঘড়ি গ্যালাক্সি ফোল্ড লঞ্চ স্থগিত করে দিয়েছিল স্যামসাং। কোম্পানি জানিয়েছিল সব সমস্যার সমাধান করে তবেই বাজারে আসবে গ্যালাক্সি ফোল্ড।

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Fold Launch Date Confirmed

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X