Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
আগামী সপ্তাহে ভারতে আসছে স্যামসাং এর ফোল্ডিং স্মার্টফোন
প্রতীক্ষার অবসান। অবশেষে ভারতে আসছে স্যামসাং এর ফোল্ডিং স্মার্টফোন। ১ অক্টোবর ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড। মাস খানেক আগে দক্ষিণ কোরিয়ায় এই ফোন লঞ্চ করেছিল স্যামসাং। মঙ্গলবার এক মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে নতুন মাসের প্রথম দিন প্রিমিয়াম সেগমেন্টে ভারতে আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড।

গ্যালাক্সি ফোল্ড গ্রাহকদের জন্য আলাদা ২৪x৭ কাস্টোমার কেয়ার শুরু করতে চলেছে স্যামসাং। এই ফোনে যে কোন সমস্যা হলে ফোনে অথবা অনলাইন কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারবেন গ্রাহকরা।
গ্যালাক্সি ফোল্ড ফোনে একটি ৭.২ ইঞ্চি ফোল্ডেবেল ডিসপ্লে থাকছে। এই ফোনে থাকছে মোট ছয়টি ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে লেটেস্ট চিপসেট। ভারতে প্রায় ১.৫ লক্ষ টাকা থেকে ১.৭৫ লক্ষ টাকা দামে লঞ্চ হবে প্রথম ফোল্ডিং স্মার্টফোন।
প্রসঙ্গত ২০১৯ সালের প্রথমার্ধে গ্যালাক্সি ফোল্ড লঞ্চ হওয়ার কথা ছিল। লঞ্চের কয়েক দিন আগে বিশ্বব্যাপী একাধিক রিভিয়ারকে এই ফোন বিভিউ করার জন্য পাঠিয়েছিল স্যামসাং। এর পরে বেশিরভাগ অনলাইন রিভিউয়ারের গ্যালাক্সি ফোল্ড ফোনের ডিসপ্লেতে সমস্যা দেখা গিয়েছিল, এর পরে তড়িঘড়ি গ্যালাক্সি ফোল্ড লঞ্চ স্থগিত করে দিয়েছিল স্যামসাং। কোম্পানি জানিয়েছিল সব সমস্যার সমাধান করে তবেই বাজারে আসবে গ্যালাক্সি ফোল্ড।
সম্প্রতি এই বিবৃতিতে স্যামসাং জানিয়েছিল ডিসপ্লের সমস্যা সমাধানে গোটা ডিভাইসের ডিজাইন ঢেলে সাজানো হয়েছে। পরে ইতিমধ্যেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে নতুন ডিজাইনের গ্যালাক্সি ফোল্ড। এই ফোনের ডিসপ্লের সমস্যা সমাধানে এই পদক্ষেপগুলি নিয়েছে স্যামসাং।
ডিসপ্লের উপরের সুরক্ষা স্তরটি বাড় করে বেজের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে মনে হবে এটা ডিসপ্লের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই ভুল করে কেউ গুরুত্বপূর্ণ এই স্তর তুলে ফেলবেন না। বাইরে থেকে ধুলিকনা প্রবেশ বন্ধ করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও এর জন্য ফোল্ডিং মেকানিজমে কোন পরিবর্তন আসেনি। হিঞ্জের উপরে ও নীচে সুরক্ষার জন্য অতিরিক্ত ক্যাপ ব্যবহার হয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য ডিসপ্লের নীচে অতিরিক্ত ধাতুর স্তর যোগ করা হয়েছে। হিঞ্জ ও বডির মধ্যের দূরত্ব কমানো হয়েছে।
এছাড়াও গ্যালাক্সি ফোল্ড ফোনের ইউজার এক্সপেরিয়েন্সেও উন্নতি করেছে স্যামসাং। ফোল্ডেবেল ইউজার ইন্টারফেসের জন্য আরও বেশি অ্যাপ নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এখনও লঞ্চের দিন ঘোষনা না করলেও স্যামসাং জানিয়েছে গ্যালাক্সি ফোল্ড লঞ্চ আর বেশি দূরে নেই। শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড আর ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications