দুটি নতুন মিডরেঞ্জ স্মার্টফোন লঞ্চ করল স্যামসাং

|

Galaxy J সিরিজে দুটি নতুন মিডরেঞ্জ স্মার্টফোন লঞ্চ করল স্যামসাং। নতুন এই দুই ফোনের নাম Galaxy J6+ আর Galaxy J4+। আগামী ২৪ সেপ্টেম্বর ভারতে এই দুই ফোন বিক্রি শুরু হবে। শুধুমাত্র অ্যামাজন থেকেই কেনা যাবে এই দুই ফোন। ইতিমধ্যেই এই দুই ফোনের গুরুত্বপূর্ণ ফিচারগুলি সামনে এসেছে।

দুটি নতুন মিডরেঞ্জ স্মার্টফোন লঞ্চ করল স্যামসাং

অনলাইন লিস্টিং এ দেখা গিয়েছে Galaxy J6+ আর Galaxy J4+ ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর সাথেই দুটি ফোনেই থাকবে ইনফিনিটি ডিসপ্লে।

লিস্টিং এ দেখা গিয়েছে তিনটি আলাদা রঙে পাওয়া যাবে Galaxy J4+।। এই ফোনের দাম ১৮৯ ইউরো (প্রায় ১৬০০০ টাকা)। অন্যদিকে Galaxy J6+ এর দাম ২৩৯ ইউরো (প্রায় ২০০০০ টাকা)।

Galaxy J4+ আর Galaxy J6+স্পেসিফিকেশান

Galaxy J4+ তে রয়েছে ৬ ইঞ্চি ইনফিনিটি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াড কোর প্রসেসার, 2GB/3GB RAM আর 16GB/32GB স্টোরেজ। Galaxy J4+ এর পিছনে থাকবে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকবে LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। কানেক্টিভিটির জন্য Galaxy J4+ ফোনে থাকবে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS, GLONASS, NFC আর ৩.৫ মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে 3,300 mAh ব্যাটারি।

Galaxy J6+ ফোনে থাকবে ৬ ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনের ভিরতেও থাকবে একটি কোয়াড কোর প্রসেসার। সাথে থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।

Galaxy J6+ এর পিছনে থাকবে একটি ১৩ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ডুয়্যাল ক্যামেরা। সাথে থাকবে LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। কানেক্টিভিটির জন্য Galaxy J4+ ফোনে থাকবে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS, GLONASS, NFC আর ৩.৫ মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে 3,300 mAh ব্যাটারি।

Best Mobiles in India

English summary
Here’s the expected pricing and specs of these upcoming Samsung phones.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X