Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
আট রকম রঙের কভারে লঞ্চ করছে স্যামসাং গ্যালাক্সি নোট ৮
আট রকম রঙের কভারে স্যামসাং গ্যালাক্সি নোট ৮ বাজারে আসছে।
২৩ অগাস্ট লঞ্চ করছে স্যামসাং-এর গ্যালাক্সি নোট ৮। লঞ্চ ডেট ফিক্সড হয়ে গেলেও ফোন নিয়ে কানাঘুষো কিন্তু বাজারে ভেসেই বেড়াচ্ছে।

ফোনের স্টোরেজ ক্যাপাসিটি, লাইভ ফোটোস কিংবা রঙ নিয়ে নানান তথ্য হাওয়ায় ভাসছে। Samsungvgn.com ভিয়েতনামের একটি সাইট। তাতে টিপস্টাররা এই ফোনের রঙ নিয়ে নানান তথ্য দিয়েছেন। তারা আবার মাইক্রো ব্লগিং সাইট Weibo থেকে জানতে পেরেছেন, স্যামসাং গ্যালাক্সি নোট ৮-এর আটটি কালার ভেরিয়েন্ট বাজারে আসছে।
রিপোর্ট অনুযায়ী, ওই আটটি রঙের মধ্যে রয়েছে, Midnight Black, Arctic Silver, Orchid Gray/Violet, Coral Blue, Dark Blue, Deep Sea Blue, Pink, এবং Gold। আপকামিং ফ্ল্যাগশিপ ফ্যাবলেটের সবকটা রঙের ছবিও বেড়িয়েছে। আরও জানা গিয়েছে, ফোনের ব্যাকেই যত রঙের বাহার, সামনেটি প্রত্যেকটি ক্ষেত্রেই ব্ল্যাক।
এছাড়াও ETNews-এর তরফে বলা হচ্ছে, গ্যালাক্সি নোট ৮ ফোনটি বক্সের মধ্যে থাকছে ট্রান্সপারেন্ট কেসে। অবশ্যই নির্দিষ্ট কিছু বাজারেই এমনটা হচ্ছে। কেসটির দাম এগারোশো থেকে ষোলোশো টাকা পড়তে পারে। তবে ফ্রি ট্রান্সপারেন্ট কেসটি রাশিয়া, ইউরোপ ও আমেরিকার বাজারে মিলবে না।
এবার আসা যাক গ্যালাক্সি নোট ৮-এর ফিচারে। জানা যাচ্ছে, ৬.৩ ইঞ্চির কিউএইচডি ১৪৪০পিক্সেলের ইনফিনিটি ডিসপ্লে সঙ্গে ১৮:৫:৯ অ্যাসপেক্ট রেশিও থাকছে এই ফোনে। এছাড়াও থাকছে এক্সিনস ৮৮৯৫ এসওসি কিংবা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ এসওসি।
জায়গা অনুযায়ী এটা পাল্টাতে পারে। এছাড়াও ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, তারমধ্যে একটিতে ডুয়াল পিক্সেল অটো ফোকাস এবং অ্যাপারচার এফ/১.৭। অন্যটিতে রয়েছে টেলিফটো লেন্স এফ/২.৪ অ্যাপারচার এবং ২ এক্স অপটিকাল জুম। দুটি রিয়ার ক্যামেরাতেই অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশনের ফিচার রাখা হয়েছে।
চলতি রিপোর্ট অনুযায়ী আরও জানা যাচ্ছে, গ্যালাক্সি নোট ৮-এ রয়েছে ৬৪ জিবি স্টোরেজ। রয়েছে 256GB এবং 6GB RAM। এছাড়াও ৩৩০০ এমএএইচ ব্যাটারি এবং ওয়্যারলেস চার্জিং। রিয়ারে মিলবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
