ফাঁস হয়ে গেল Samsung Galaxy Note 9-এর ছবি

ফাঁস হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে Galaxy Note 8 এর মতোই দেখতে নতুন Galaxy Note 9।

By Gizbot Bureau
|

অনেক দিন ধরেই Samsung Galaxy Note 9 নিয়ে ইন্টারনেটে কানাঘুঁষো চলছে। আগামী ৯ আগস্ট এই ফোন লঞ্চ করবে Samsung। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে Galaxy Note 9 এর স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছে। এবার Galaxy Note 9 এর ছবি ফাঁস হয়ে গেল। আর সেই ছবি টুইটারে ফাঁস করেছেন জনপ্রিয় ব্লগার এভিন ব্লাস। নিউ ইয়র্ক শহরে আগামী ৯ আগস্ট Samsung Galaxy Note 9 লঞ্চ হবে।

ফাঁস হয়ে গেল Samsung Galaxy Note 9-এর ছবি

ফাঁস হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে Galaxy Note 8 এর মতোই দেখতে নতুন Galaxy Note 9। S Pen এর ডিজাইন আর সিঙ্গারপ্রিন্ট সেন্সারের স্থান বদল ছাড়া এই ছবি দেখে কোন তফাৎ বোঝা যায়নি। Samsung Galaxy Note 9 এ থাকবে একটি হরইজনটাল ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। তবে ছবি দেখে মনে হচ্ছে এই দুটি ক্যামেরায় আলাদা অ্যাপারচার ব্যবহার করেছে Samsung।

প্রসঙ্গত আগের জেনারেশানের Galaxy Note 8 ফোনেও ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার হয়েছিল। এই ক্যামেরার নীচেই Galaxy Note 9 এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রাখা হয়েছে।

ফাঁ হওয়া ছবিতে দেখা গিয়েছে নীল রঙের এই ফোনে একটি সোনালি রঙের S Pen থাকবে। যদিও এই S Pen এর উপরে নীল রঙের আভাস থাকবে। একাধিক রিপোর্টে জানা গিয়েছে নতুন এই S Pen এ Bluetooth কানেক্টভিটি থাকবে। এই স্টাইলাস দিয়ে মিউজিক প্লে বা পজ করা, অথবা সেলফি তোলা সম্ভব হবে।

Galaxy Note 9 এ থাকতে পারে একটি ৬.৩৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে। এর সাথেই Samsung Galaxy Note 9 এর ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট। তবে ভারতে কোম্পানির নিজস্ব Exynos 9810 চিপসেট ব্যবহার করে এই ফোন লঞ্চ করবে Samsung । এর সাথেই Samsung Galaxy Note 9 এ থাকবে 6GB আর 8GB RAM আর 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। আর থাকবে একটি 4000 mAh ব্যাটারি।

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 9 press image leaked, shows complete design and S Pen

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X