Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ভারতে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি S9 আর S9+, স্পেসিফিকেশান আর লঞ্চ অফার
অবশেষে ভারতে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি S9 আর S9+। নতুন দিল্লিতে এক ইভেন্টে তাদের নতুন ফ্ল্যাগশিপ লঞ্চ করলো স্যামসাং। গত মাসে স্পেনের বার্সেলোনায় মোবাইল কংগ্রেসের ইভেন্টে প্রথম লঞ্চ করা হয়েছিল এই ফোনদুটি। লঞ্চ হওয়ার এক সপ্তাহের মধ্যেই ভারতের বাজারে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ লঞ্চ করলো স্যামসাং।

ডিজাইনের দিক থেকে S8 এর থেকে খুব বেশি আপডেট নেই নতুন গ্যালাক্সি S9 -এ। কিন্তু আপডেট হয়েছে ফোনের ভিতরের কম্পোনেন্ট। এই ফোনে আপডের হয়েছে ফোনের চিপসেট, ক্যামেরা, পাওয়ারফুল অডিও আর বিক্সবি এক্সপিরিয়েন্স। নিচে দেখে নেওয়া যাক ফোনের স্পেসসিফিকেশান।

স্যামসাং গ্যালাক্সি S9
স্যামসাং গ্যালাক্সি S9 এ রয়েছে ৫.৮ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। গত বছরের থেকে কমেছে বেজেলের সাইজ। স্যামসাং জানিয়েছে তারা এই বছরের স্যামসাং গ্যালাক্সি S9 এর ডিসপ্লেতে যোগ করেছে এক্সট্রা ব্রাইটনেস।
ফোনের ভিতরে রয়েছে কোম্পানির নিজস্ব Exynos 9810 প্রসেসার। সাথে রয়েছে 4GB RAM। 64GB আর 256GB ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।
এছাড়াও ফোনের ভিতরে রয়েছে 3000mAh ব্যাটারি। আর অ্যানড্রয়েড ওরিও।
স্যামসাং গ্যালাক্সি S9 এ রয়েছে 12MP প্রাইমারি ক্যামেরা। যা আলোর উপর নির্ভর করে f/1.5 থেকে f/2.4 পর্যন্ত চলাফেরা করতে পারে। এছাড়াও এই ক্যামেরায় রেকর্ড করা যাবে স্লো-মো ভিডিও। এছাড়াও এই ক্যামেরা তে আছে AR ইমোজি ফিচার। এছাড়াও ফোনের সামনে আছে 8MP সেলফি ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি S9+
স্যামসাং গ্যালাক্সি S9+ এ রয়েছে ৬.২ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। ফোনের ভিতরে রয়েছে কোম্পানির নিজস্ব Exynos 9810 প্রসেসার। সাথে রয়েছে 4GB RAM। 64GB আর 256GB ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।
এছাড়াও ফোনের ভিতরে রয়েছে 3500mAh ব্যাটারি। আর অ্যানড্রয়েড ওরিও।
স্যামসাং গ্যালাক্সি S9+ এ রয়েছে 12MP ডুয়াল রিয়ার ক্যামেরা। যা আলোর উপর নির্ভর করে f/1.5 থেকে f/2.4 পর্যন্ত চলাফেরা করতে পারে। এছাড়াও রয়েছে 2X টেলিফটো সেকেন্ডারি ক্যামেরা। দুটি রিয়ার ক্যামেরাতেইরয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশান। এছাড়াও এই ক্যামেরা তে আছে AR ইমোজি ফিচার। এছাড়াও ফোনের সামনে আছে 8MP সেলফি ক্যামেরা।

কত দাম? কোথায় পাবেন?
স্যামসাং গ্যালাক্সি S9 64GB মডেলের দাম ৫৭,৯০০ টাকা আর 256GB ভেরিয়েন্টের দাম ৬৫,৯০০ টাকা।
অন্যদিকে বড়ভাই স্যামসাং গ্যালাক্সি S9+ 64GB এর দাম ৬৪,৯০০ আর 256GB ভেরিয়েন্ট পাওয়া যাবে ৭২,৯০০ টাকায়।
এই মাসেই ফ্লিপকার্ট, এয়ারটেল অনলাইন স্টোর আর অফলাইনে কেনা যাবে এই স্মার্টফোনগুলি।

লঞ্চ অফার
স্যামসাং অনলাইন স্টোর বা অফলাইন স্টোরে পেটিএম QR কোড স্ক্যান করে ফোঙ্গুলি কিনলে গ্রাহকরা পাবেন ৬০০০ টাকার ক্যাশব্যাক। এছাড়াও HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড হোল্ডারা পাবেন ৬০০০ টাকার ক্যাশব্যাক।
এছাড়াও আপনি পুরনো ফোন এক্সচেঞ্জ করালে পেয়ে যাবে আলাদা ৬০০০ টাকা ছাড়।
এছাড়াও গ্রাহকরা ৯,৯০০ টাকা দিয়ে এয়ারটেল অনলাইন স্টোরে প্রি-অর্ডার করতে পারবেন এই ফোনগুলি। এছাড়াও মাত্র ২৪৯৯ টাকায় আগামি ২ বছরে 2TB ডাটা ব্যাবহার করতে পারবেন এয়ারটেল গ্রাহকরা।
রিলায়েন্স জিওর গ্রাহকরা ৪,৯৯৯ টাকায় এক বছরে 1TB ডাটা ব্যাবহার করতে পারবেন এই ফোনে। এছাড়াও ভোডাফোনের গ্রাহকরা ৯৯৯ টাকা বা তার বেশি রিচার্জ করলে এক বছরের জন্য পেয়ে যাবেন নেটফ্লিক্স সাবস্ক্রিপশান।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications