Just In
- 1545 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1553 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1556 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
পরের বছর জানুয়ারিতে বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস৯
জানুয়ারিতেই লঞ্চ করছে স্যামসাং-এর পরের প্রজেক্টস এস৯।
কিছুদিন আগেই স্যামসাং গ্যালাক্সি নোট ৮-এর কথা বলেছে সংস্থাটি। ১৫ সেপ্টেম্বর থেকেই বাজারে এসে যাবে এই ফোন। নোট এইট বাজারে আসতে না আসতেই স্যামসাং গ্যালাক্সি এস৯ নিয়ে ফিসফাস শুরু।

যেহেতু পরের বছর শুরুতে এস ৯ বাজারে আসার কথা, তাই কেমন কী হতে পারে এই ফোন, তা নিয়ে আলোচনাটা একটু বাড়াবাড়ি মনে হতে পারে। তবে কবে বাজারে আসবে তা নিয়ে আলোচনাটা শুরু হয়ে গিয়েছে। The Korea Herald –এ আভাস মিলেছে, এস ৯ বাজারে আসতে পারে পরের বছর জানুয়ারিতে। সুতরাং যা মনে করা হয়েছিল, তার আগেই লঞ্চ করানোর ভাবনাচিন্তা রয়েছে ফোনটির।
এই অনুমান ধরেই যদি আমরা এগোই তাহলে নভেম্বর থেকেই ওএলইডি ডিসপ্লে আমদানি করা শুরু করবে স্যামসাং। আসলে ফোন বাজারে আসার মাস দুয়েক আগে থেকে ফোনের আনুসঙ্গিক জিনিসপত্র আমদানি করা হয়।
আরও যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, তাতে স্পষ্ট, গ্যালাক্সি এস ৯-কে বলা হচ্ছে প্রজেক্ট স্টার। তুখোর এই ফোন বাজারে ব্যাপক হইচই ফেলবে বলে খবর। QHD+ Super AMOLED Infinity Display-র এই ফোনের গ্যালাক্সি ৮-এর মতোই স্ক্রিন। রেশিও একই 18.5:9।
আরও বলা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ৯-এর ৪জিবি RAM। Galaxy S8, Galaxy S8+, Galaxy S7 এবং S7 edge-এরও তাই ছিল। গ্যালাক্সি এইটের মতোই ডুয়াল ক্যামেরা থাকবে এতে। Qualcomm Snapdragon 845 SoC থাকবে স্মার্টফোনটিতে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
