Just In
- 1451 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1459 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1462 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1470 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
এক মাসের মধ্যেই স্যামসাং পে-র ১০ লক্ষ ইউজার
স্যামসাং-এর মোবাইল পেমেন্ট সার্ভিস স্যামসাং পে-র ইউজার সংখ্যা বাড়ল অবিশ্বাস্য ভাবে। এক মাসেই ১০ লক্ষ।

স্যামসাং ইন্ডিয়ার ডিরেক্টর কমার্শিয়ালাইজেশন গ্রুপ, সঞ্জয় রাজদান বলেন, ১২ সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছিল স্যামসাং পে-র ১৫ লক্ষ ইউজার রয়েছে। দেড় মাসে অতিরিক্ত আরও ১০ লক্ষ্ ইউজার বেড়েছে।
গত মার্চে স্যামসাং পে এদেশের বাজারে আনে কোরিয়ান এই মোবাইল সংস্থাটি। স্যামসাং পে ব্যবহার করা বিশ্বের কুড়িটি দেশের মধ্যে ভারত প্রথম তিনে। দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ার পরেই।

যে যে স্মার্টফোনে সাপোর্ট করে
লঞ্চ করার সময় স্যামসাং পে ১০টি মডেলে সাপোর্ট করত। এখন সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ২৬। এখন Galaxy Note 8, Galaxy S8, Galaxy S8 Plus, Galaxy S7 Edge, Galaxy J7 Max এবং Galaxy J7 Pro-র মতো মডেলেও ট্যাপ করে পে করতে পারেন। ডেবিট বা ক্রেডিট কার্ড তো রয়েইছে, এছাড়া ওয়ালেটের ব্যবস্থা রয়েছে।

কতটা ভাল এই পরিষেবা?
এইক্ষেত্রে ১৭টি পার্টনার রয়েছে স্যামসাং-এর। রয়েছে ১০টি ব্যাঙ্ক। আরও ব্যাঙ্কের সঙ্গেও কথাবার্তা চলছে। এ দেশে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফারের সুবিধা রয়েছে, অন্যান্য দেশেও এই পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে।

কী করে ব্যবহার করবেন স্যামসাং পে?
প্রথমে স্যামসাং পে অ্যাপ ডাউনলোড করতে হবে। সাধারণ যে যে মোবাইলে এটি সাপোর্ট করে, তাতে একটা শর্টকার্ট থাকে। তবে অ্যাপ আলাদা ভাবেই ডাউনলোড করতে হবে।
স্যামসাং অ্যাকাউন্টের ইনফো দিয়ে সেট আপ বানাতে হবে। স্যামসাং পে-তে সাইন ইন করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, সঙ্গে প্যাটার্ন, পিন বা পাসওয়ার্ড তো রয়েইছে। এরপর পেমেন্ট কার্ড অ্যাড করে স্যামসাং পে ব্যবহার করতে পারবেন।

মোবাইল ডিভাইস ব্যবহার করে পেমেন্ট করতে হলে
স্যামসাং পে হোম স্ক্রিন, অ্যাপ মেনু বা লক স্ক্রিন থেকে ওপেন করতে পারেন।
১. ফেভারিট কার্ড অ্যাকসেস করতে হলে bottom of the screen থেকে swipe up
২. আপনার কার্ড সোয়াইপ করুন
৩. আইডেন্টিটি ভেরিফাই করতে হলে হোম বাটনে আঙুল রাখুন
৪. পেমেন্ট করতে হলে কার্ডের ওপর ডিভাইস রাখুন কিংবা পেমেন্ট টার্মিনালে NFC reader কার্ডের ওপর রাখুন।
৫. পেমেন্ট টার্মিনালেই দরকার পড়লে ট্রান্সাকশন সেরে ফেলুন। যেমন, ডেবিট কার্ড যদি ব্যবহার করে থাকেন, তাহলে আপনাকে পিন দিতে হবে। কেউ কেউ টোটাল টাকা কারেক্ট কিনা ভেরিফাই করতে বলে, কেউ আবার সিগনেচার চায়।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications