Just In
- 1447 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1455 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1458 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1466 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ফোন গরম হয়ে যাচ্ছে? ঠাণ্ডা করার উপায় জেনে নিন
ফোন ব্যবহারের সময় তা গরম হয়ে যাওয়া এক দৈনন্দিন সমস্যা। প্রায় সকলেই কোন না কোন সময় এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। প্রয়োজনের সময় ফোন অতিরিক্ত গরম হলে তা ব্যবহার করা যায়না। তবে ফোন গরম হওয়ার কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। এই প্রতিবেদনে দেখে নেব ফোন গরম হলে তা ঠাণ্ডা করবেন কীভাবে?

ফোন গরম হওয়ার অন্যতম প্রধান কারণ ফোনের ব্যাটারি গরম হয়ে যাওয়া। আর ব্যাটারি অতিরিক্ত গরম হল যে কোন সময় ব্যাটারিতে বিস্ফোরণ হতে পারে। তবে ব্যাটারি গরম হওয়া ছাড়াও ফোন গরম হওয়ার অনেক কারণ রয়েছে। দেখে নিন আর কী কী কারণে ফোন গরম হতে পারে?
ফোন সম্পূর্ণ চার্জ করবেন না
স্মার্টফোন কখনই ১০০ শতাংশ চার্জ করবেন না। একই সঙ্গে কখনই ফোনের ব্যাটারি ২০ শতাংশের নীচে যেতে দেবেন না। অতিরিক্ত চার্জ অথবা ডিসচার্জ হলে ফোনের ব্যাটারিতে সমস্যা হতে পারে, যা ফোন গরম হওয়ার অন্যতম কারণ।
ফোনে কভার ব্যবহার
প্রায় সকলেই ফোনে কভার ব্যবহার করেন। যা ফোন গরম হওয়ার অন্যতম কারণ। ফোনের কুলিং সিস্টেমকে বন্ধ করে দেয় কভার। ফলে ফোনের ভিতরে তৈরি হওয়া তাপ সহজে বেরিয়ে আসতে পারে না। যার ফলে কভার পরালে অনেক ফোন গরম হয়ে যায়। তাই ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে ফোন থেকে অবিলম্বে কভার খুলে ফেলুন। ফোন ঠাণ্ডা হলে তবেই আবার কভার ব্যবহার করুন।
ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন
ফোনের ব্যাকগ্রাউন্ডে এমন অনেক অ্যাপ চলতে থাকে যা আমাদের প্রয়োজন হয় না। এই সব অ্যাপ প্রসেসর ও ব্যাটারি নষ্ট করতে থাকে। ফলে ফোন গরম হতে শুরু করে। তাই প্রয়োজনীয় সব অ্যাপ নিয়মিত ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট করতে থাকুন।
ফোন সেটিংস
ফোনের ডিসপ্লে সবথেকে বেশি ব্যাটারি নষ্ট করে। তাই ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে রাখলে ব্যাটারির উপরে কম চাপ পড়ে যা ফোন ঠাণ্ডা রাখতে সাহায্য করে।
আসল চার্জর ও কেবেল ব্যবহার করুন
ফোন কেনার সময় কোম্পানির তরফ থেকে যে চার্জর দেওয়া হয় তা খারাপ হলে অনেকেই কম দামের নকল চার্জর ব্যবহার শুরু করে। রি ধরনের নকল চার্জর ব্যবহার করলে ফোনের ব্যাটারি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। যার ফলে গরম হতে শুরু করে স্মার্টফোন। তাই ফোনের চার্জর খারাপ হলে আসল চার্জর কিনুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications