Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1417 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
দাম ফাঁস হয়ে গেল Sony Xperia XZ2 আর Xperia XZ2 Compact -এর
গতকাল মোবাইল কংগ্রেসে লঞ্চ হয়েছে Sony Xperia XZ2 আর Xperia XZ2 Compact। সোনির তরফে ফোনদুটির ফিচার ও স্পেসিফিকেশান জানানো হলেও কোম্পানির তরফে জানানো হয়নি ফোনদুটির দাম। GSMarena এর তরফে এই ব্যাপারে খোঁজ নিয়ে জানানো হয়েছে ফোনের দাম।

GSMarena এর ওয়েবসাইটে জানানো হয়েছে জার্মানিতে Sony Xperia XZ2 এর দাম হবে ৮০০ ইউরো (প্রায় ৬৪,০০০ টাকা) আর Xperia XZ2 Compact এর দাম ৬০০ ইউরো (প্রায় ৪৮,০০০ টাকা)। যা গত বছরের Sony Xperia XZ এর থেকে প্রায় ১০০ ইউরো বেশি। যদিও ছোট এডিশানের দাম গত বছরের ফোনের প্রায় একই রয়েছে।
যদিও এয়া জানা প্রয়োজন এই দাম ক্কোম্পানির তরফে জানানো হয়নি ফলে পরে বদল হতে পারে এই দাম। যদিও খুব শিঘ্রই ফোনদুটির দাম জানিয়ে দেবে সোনি।
Sony Xperia XZ2 তে রয়েছে 4K 18:9 অ্যাসপেক্ট রেশিওর ৫.৭ ইঞ্চি ডিসপ্লে। সাথে রয়েছে HDR, X-Reality আর গোরিলা গ্লাস ৫। ফোনের ভিতরে রয়েছে Qualcomm Snapdragon 845 প্রসেসার সাথে 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ। Sony Xperia XZ2 তে চলবে অ্যানড্রয়েড ওরি ৮.০। এছাড়াও এই ফোনে রয়েছে 3150mAh ব্যাটারি। ফোনটি পাওয়া যাবে লিকুইড সিলভার, লিকুইড ব্ল্যাক, ডিপ গ্রিন আর অ্যাশ পিঙ্ক কালার ভেরিয়েন্টে।
Xperia XZ2 Compact এ রয়েছে 18:9 অ্যাসপেক্ট রেশিওর ৫ ইঞ্চি ডিসপ্লে। সাথে রয়েছে HDR, X-Reality। এই ফোনে রয়েছে 2870mAh ব্যাটারি। হোয়াইট সিলভার, ব্ল্যাক, মস গ্রিন আর কোরাল পিঙ্ক কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।
এই দুটি ফোনেই রয়েছে USB Type-C port, NFC, 4G VoLTE আর Bluetooth 5.0।এছাড়াও দুটি ফোনেই পাবেন Qualcomm Quick Charge 3.0 আর Qi Wireless চার্জিং সাপোর্ট।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications