Just In
- 1541 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1549 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1552 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1560 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
হাজির হল নতুন সুপার অ্যাপ টাটা নিউ, এক অ্যাপে কী কী করা যাবে?
অবশেষে সামনে এসেছে টাটা গ্রুপের সুপার অ্যাপ টাটা নিউ। প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে। তবে এতদিন শুধুমাত্র টাটা কোম্পানির কর্মীরাই এই অ্যাপ ব্যবহার করতে পারছিলেন।

তবে এবার দেশের সব নাগরিকের জন্য এই অ্যাপ নিয়ে হাজির হয়েছে টাটা গোষ্ঠী। প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করে ফোন নম্বর ও ওটিপি-র মাধ্যমে লগ ইন করতে হবে।
এই অ্যাপের মাধ্যমে একটিমাত্র অ্যাপ ডাউনলোড করে গ্রাহক একাধিক সমস্যার সমাধান করতে পারবেন। অনলাইন শপিং, ট্রাভলিং, পেমেন্ট সহ আরও অনেক কাজ করা যাবে। Amazon ও Flipkart এর মতো প্ল্যাটফর্মকেও কড়া টক্কর দেবে এই অ্যাপ।
তবে শুরুতেই এই অ্যাপ সম্পর্কে জেনে নেওয়া যাক:
টাটা নিউ কী?
টাটা ডিজিটালের তৈরি কোম্পানির ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম টাটা নিউ। এক অ্যাপের মধ্যেই সব পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই অ্যাপ ডিজাইন করা হয়েছে। টাটার অন্য সব অনলাইন সার্ভিস এই অ্যাপ থেকেই ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে ক্রোমা, বিগ বাস্কেট, ১এমজি, এয়ার এশিয়ার মতো প্রোডাক্টগুলি।
টাটা পে
এছাড়াও টাটা পে লঞ্চের ঘোষণা করে কোম্পানিটি। ইউপিআই এর মাধ্যমে টাটা পে এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। গুগল পে, আমাজন পে এর সঙ্গে প্রতিযোগিতায় এই পরিষেবা নিয়ে আসছে টাটা গোষ্ঠী। ফোন নম্বর অথবা কিউআর কোড স্ক্যান করে টাটা পে এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।
টাটা নিউ রিওয়ার্ড
টাটা নিউ এর মধ্যে থাকছে নিউ কয়েন। রিওয়ার্ড সিস্টেম। প্রত্যেকবার এই প্ল্যাটফর্ম ব্যবহার করলে নির্দিষ্ট রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে। ১ টাকা খরচ করলে মিলবে ১ ইউকয়েন। পরে এই অ্যাপ থেকে কেনাকাটার সময় ওয়ি কয়েন ব্যবহার করা যাবে।
টাটা নিউতে কী কী পরিষেবা থাকছে?
এই মুহূর্তে টাটা গোষ্ঠীর সব ডিজিটাল সার্ভিস এই প্ল্যাটফর্ম থেকে ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। মুদিখানা, ইলেকট্রনিক্স, মোবাইল, জামাকাপড়, বিউটি প্রোডাক্ট, বই, ফ্লাইট বুকিং, খাবার অর্ডার, ওষুধ অর্ডার, সিনেমা দেখা সহ আরও অনেক পরিষেবা এই অ্যাপ থেকে ব্যবহার করা যাবে।
টাটা নিউ থেকে টাটা গোষ্ঠীর কোন কোন অ্যাপ ব্যবহার করা যাবে?
এয়ার এশিয়া, বিগ বাস্কেট, ক্রোমা, আইএইচসিএল, কিউমিন, স্টারবাকস, টাটা ১এমজি, টাটা ক্লিক, টাটা প্লে ও ওয়েস্টসাইডের মতো ব্র্যান্ডগুলি থেকে এই অ্যাপ ব্যবহার করে কেনাকাটা করা যাবে।
ভবিষ্যতে টাটা নিউতে কী কী পরিষেবা যুক্ত হবে
ভবিষ্যতে ভিস্তারা, এয়ার ইন্ডিয়া, টাইটান, তানিষ্ক, টাটা মোটরসের মতো ব্র্যান্ডগুলি টাটা নিউ অ্যাপের সঙ্গে সংযুক্ত হবে।
ডিসকাউন্ট ও অফার
এই প্ল্যাটফর্মে সব সময় বিভিন্ন অফার ও ছাড় চলতে থাকবে। গ্রাহকদের কাছে নিয়মিত আকর্ষণীয় অফার পৌঁছে দেবে এই অ্যাপ।হোটেল বুকিংয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
