Just In
- 1545 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1553 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1556 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
টাটা স্কাই গ্রাহকদের জন্য সস্তা হল ২৬টি জনপ্রিয় চ্যানেল
ভারতের অন্যতম জনপ্রিয় ডিটিএইচ পরিষেবার নাম টাটা স্কাই। এখনও অ্যানড্রয়েড টিভি সহ কোন সেট টপ বক্স লঞ্চ না করলেও কম দামে বিভিন্ন চ্যানেল ও দুর্দান্ত গ্রাহক পরিষেবার জন্য আজও দেশের অন্যতম জনপ্রিয় ডিটিএইচ পরিষেবা টাটা স্কাই। এবার ২৬ টা জনপ্রিয় চ্যানেলের দাম কমালো জনপ্রিয় এই ডিটিএইচ কোম্পানিটি। দীপাবলির সময় বিভিন্ন চ্যানেলে যে সস্তা অফার শুরু হয়েছিল এখনও সেই অফার চলছে। এর ফলে বিশ্বাস্য কম দামেই দেখা যাবে জি টিভি, জি মারাঠি, এশিয়ানেটের মতো চ্যানেলগুলি।

এই মুহূর্তে প্রধানত দুই ধরনের আ-লা-কার্ট টিভি চ্যানেল রয়েছে ভারতে। এর মধ্যে একটি ফ্রি টু এয়ার অন্যটি দেখার জন্য টাকা খরচ করতে হবে। সম্প্রতি ২৬ টা পেইড আ-লা-কার্ট চ্যানেলের দাম কমিয়েছে টাটা স্কাই। জি টিভি, জি মারাঠি, জি বাংলা, জি সার্থক, জি কন্নড়, জি তেলেগু, এশিয়ানেট, এশিয়ানেট মুভিজ, স্টার মা, ন্যাশনাল জিওগ্রাফিক, স্টার জলসা, স্টার প্লাস, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩, স্টার বিজয়, বিজয় সুপার, হাঙ্গামা টিভি, এসইটি, সনি এসএবি, কালার্স, কালার্স কন্নড়, সনি ম্যাক্স, জি তামিল, স্টার স্পোর্টস ১ বাংলা, ন্যাট জিও ওয়ার্ল্ড এবং স্টার স্পোর্টস ফার্স্ট চ্যানেলগুলি আগের থেকে কম দামে দেখা যাবে।
উপরে উল্লেখিত জি চ্যানেলগুলি দেখতে ২২.৪২ টাকা খরচ হত। নতুন অফারে এই চ্যানেলগুলি মাত্র ১৪.১৬ টাকা দামে দেখা যাবে। কোম্পানির মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট থকে এই অফারের সুবিধা পাওয়া যাবে।
কোম্পানির অ্যাপ ও ওয়েবসাইট থেকে এই অফারের সুবিধা পাওয়া গেলেও কতদিন এই অফার চলবে জানা যায়নি।
এই মুহূর্তে টাটা স্কাই ব্যবহার করে মোট ৫৮৫ টা এসডি ও এইচডি চ্যানেল দেখা যায়। আগে এই সংখ্যাটা ৫৫০-৫৬০ এর মধ্যে ছিল। ভারতের প্রায় সব জনপ্রিয় ব্রডকাস্টারের চ্যানেল টাটা স্কাই থেকে দেখা যায়।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
