বিনামূল্যে এক মাস সাবস্ক্রিপশন দিচ্ছে টাটা স্কাই

By Gizbot Bureau
|

বার্ষিক ফ্লেক্সি প্ল্যানে বড়সড় পরিবর্তন নিয়ে এল টাটা স্কাই। একই সাথে বিনামূল্যে বিভিন্ন সুবিধা দিতে শুরু করল ডিটিএইচ কোম্পানিটি। এবার থেকে রিচার্জের ৪৮ ঘন্টার মধ্যে এক মাস বিনামূল্যে টিভি দেখার ব্যবস্থা করে দিচ্ছে টাটা স্কাই। এপ্রিল মাসে প্রথম ফ্লেক্সি প্ল্যান নিয়ে এসেছিল কোম্পানি। এই সপ্তাহে সেই প্ল্যানে একাধিক পরিবর্তন এসেছে।

বিনামূল্যে এক মাস সাবস্ক্রিপশন দিচ্ছে টাটা স্কাই

টাটা স্কাই ওয়েবসাইটে ইতিমধ্যেই নতুন ফ্লেক্সি প্ল্যান দেখা গিয়েছে। ১২ মাসের রিচার্জে এক মাস বিনামূল্যে টিভি দেখা যাবে। অর্থাৎ ১২ মাস রিচার্জে ১৩ মাস টিভি দেখা যাবে। রিচার্জ করার ৪৮ ঘন্টার মধ্যে নিজের অ্যাকাউন্টে অতিইক্ত এক মাস ভ্যালিডিটি দেখতে পাবেন গ্রাহক। এছাড়াও চাইলে যে কোন চ্যানেল যোগ করতে পারবেন। প্রয়োজনে চ্যানেল বাতিল করা যাবে। গ্রাহক চাইলে কিছু দিনের জন্য অ্যাকাউন্ট বন্ধ করে রাখতে পারবেন।

মাসিক রিচার্জে ১২ গুন রিচার্জ করে এই ফ্লেক্সি প্ল্যান রিচার্জ করা যাবে। টাটা স্কাই ওয়েবসাইট থেকেও ফ্লেক্সি প্ল্যানে কত টাকা রিচার্জ করতে হবে জানা যাবে।

টাটা স্কাই ছাড়াও ডিষ টিভি ও ডিটুএইচ লম্বা ভ্যালিডিটিতে দুর্দান্ত অফার দিচ্ছে। তিন মাসের প্ল্যানে অতিরিক্ত সাত দিন বিনামূল্যে দিচ্ছে ডিটুএইচ। এছাড়াও ৬ মাস রিচার্জে অতিরিক্ত ১৫ দিন, ১১ মাস রিচার্জে অতিরিক্ত ৩০ দিন, ২২ মাস রিচার্জে অতিরিক্ত ৬০ দিন, ৩৩ মাস রিচার্জে অতিরিক্ত ৯০ দিন, ৪৪ মাস রিচার্জে অতিরিক্ত ১৫০ দিন বিনামূল্যে দিচ্ছে ডিটুএইচ। একই ভাবে লম্বা ভ্যালিটিডির প্ল্যানে দুর্দান্ত অফার নিয়ে এসেছে ডিশ টিভিও। ডিশ টিভি গ্রাহকরা তিন মাস্র প্ল্যানে সাত দিন, ৬ মাসের প্ল্যানে ১৫ দিন আর ১১ মাসের প্ল্যানে ৩০ দিন বিনামূল্যে টিভি দেখতে পারবেন।

Best Mobiles in India

English summary
Tata Sky Launches New FlexiAnnual Plan With One Month Free Subscription

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X