Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1417 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
স্মার্টটিভির দুনিয়ায় বিপ্লব নিয়ে এল TCL X4 QLED টিভি
প্রিমিয়াম স্মার্টটিভি জগতে বিপ্লব নিয়ে এল TCL X4 QLED টিভি। কোম্পানির বিশ্বমানের ছবি ও সাউন্ড টেকনোলজি সহ ভারতে লঞ্চ হয়েছে এই টিভি। 65 ইঞ্চি TCL X4 QLED টিভির দাম ১,০৯,৯০০ টাকা। এই টিভির প্রিমিয়াম অভিজ্ঞতা অন্য টিভিতে পাওয়া যাবে না। এক নজরে TCL X4 QLED টিভির সেরা পাঁচটি ফিচারে চোখ বুলিয়ে নেওয়া যাক:

ছবি
TCL X4 QLED টিভিতে রয়েছে একটি 3840 x 2160 পিক্সেলস কোয়ান্টাম ডট ডিসপ্লে। এই প্যানেলে IPS LCD টিভির থেকে ছোট সেমিকন্ডাকটার ব্যবহার হয়েছে। এর ফলেই আগের থেকে অনেক ঝকঝকে ছবি পাওয়া যাবে এই টিভিতে।
এই টিভিতে রয়েছে 120Hz TCL এর নিজস্ব অ্যালগোরিদম। যা টিভি দেখার অভিজ্ঞতাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। এই প্রযুক্তিতে ৬০ ফ্রেম প্রতি সেকেন্ডের কোন ভিডিও TCL X4 QLED তিভিতে চালালে টিভি নিজে থেকেই প্রত্যেক ফ্রেম নকল করে একটি ১২০ ফ্রেম প্রতি সেকেন্ডের ভিডিও তৈরী করবে এই টিভি। এর ফলেই ছবি আগের থেকে দ্বিগুণ মসৃণ হয়ে যাবে।

সাউন্ড
সাউন্ড কোয়ালিটিতে প্রতিযোগী যে কোন টিভিকে হেলায় হারিয়ে দিতে পারবে TCL X4 QLED টিভি। সিনেমাটিক এক্সপেরিয়েন্সের জন্য TCL X4 QLED টিভিতে রয়েছে দুটি 40W স্পিকার। দুটি হার্মন/কার্ডন স্পিকার টিভি দেখার অভিজ্ঞতা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এর সাথেই Dolby Digital আর DTS প্রিমিয়াম সাপোর্ট থাকছে।
Dolby Digital টেকনোলজির মাধ্যমে খুব সূক্ষ্ম আওয়াজ এই টিভির স্পিকারে পরিস্কার শোনা যাবে।

অ্যানড্রয়েড টিভি
অনেক টিভি নিজেদের অ্যানড্রয়েড টিভি বলে দাবি করলেও TCL X4 QLED টিভি গুগল সার্টিফায়েড অ্যানড্রয়েড টিভি। অর্থাৎ এই টিভিতে অ্যানড্রয়েড ৮ ওরিও অপারেটিং সিস্টেম চলবে। নেটফ্লিক্স ও অ্যামাজন থেকে 4K স্ট্রিম করা যাবে এই টিভিতে। এছারাও গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে অজস্র অ্যাপ।
এই টিভিতে রয়েছে 2.5GB RAM আর 16GB স্টোরেজ। এর সাথেই এই টিভিতে গুগলের লেটেস্ট টিভি ওস চলবে। TCL X4 QLED টিভির কোয়াড কোর প্রসেসারে কোন ল্যাগ ছাড়াও গেম খেলা যাবে।

ডিজাইন
TCL X4 QLED টিভির বেজেল মাত্র ৭.৯ মিমি পাতলা। যা বাজারে আর দশটা টিভির থেকে এই টিভিকে আলাদা করে দেয়। TCL X4 টিভির মেটালিক বিল্ড এই টিভিকে প্রিমিয়াম লুক দেয়।
একটি ‘U' আকারের স্ট্যান্ডের উপরে টেবিলে এই টিভি রাখা যাবে। এর ফলে টেবিলের উপরে নড়বে না TCL X4 QLED টিভি।

পোর্ট
TCL X4 QLED টিভিতে রয়েছে তিনটি HDMI পোর্ট। সাথে থাকছে এক জোড়া USB-A। USB-A ব্যবহার করে কি-বোর্ড বা গেম কন্ট্রোলার কানেক্ট করা যাবে টিভিতে। এছাড়াও স্টোরেজ ডিভাইস কানেক্ট করে মাল্টিমিডিয়া দেখা বা শোনা যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications