Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
বিনামূল্যে আইপিএল দেখার সুযোগ করে দিয়েছে এই কোম্পানিগুলি
শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল শুরু হওয়ার সাথে সাথেই একাধিক কোম্পানি নিজেদের অফারের ডালি নিয়ে হাজির হয়েছে। খেলার চ্যানেলের সাথে যেমন প্রাদেশিক ভাষা যোগ হয়েছে তেমনই একাধিক ডিটিএইচ অপারেটার গ্রাহকদের বিনামূল্যে আইপিএল দেখার সুযোগ করে দিয়েছে।

টেলিকম টক এ প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে এয়ারটেল ডিজিটাল টিভি ও টাটা স্কাই আইপিএল এর শেষ দিন পর্যন্ত (১৯ মে, ২০১৯) বিনামূল্যে স্টার স্পোর্টস ১ দেখার সুযোগ করে দিয়েছে। প্রসঙ্গত স্টার স্পোর্টস ১ চ্যানেলে ভারতে আইপিএল এর সব ম্যাচ সরাসরি সম্প্রচার হবে। ইতিমধ্যেই গ্রাহকদের এই অফারের কথা এসএমএস এর মাধ্যমে জানিয়েছে টাটা স্কাই।
২৩ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত এই চ্যানেল বিনামূল্যে দেখা যাবে। তার পরে স্টার স্পোর্টস ১ দেখার জন্য টাকা খরচ করতে হবে গ্রাহককে। টাটা স্কাই এর সাথেই নতুন ও পুরনো গ্রাহকদের বিনামূল্যে আইপিএল দেখা সুযোগ করে দিয়েছে এয়ারটেল ডিজিটাল টিভি।
এছাড়াও সম্প্রতি স্ট্যান্ডার্ড ডেফিনেশান ও হাই ডেফিনেশান চ্যানেলের জন্য এই ১৩ টি নতুন প্যাক নিয়ে এসেছে টাটা স্কাই। ৬০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে এই প্যাকগুলি দেখা যাবে। তামিল এইচডি প্যাকের দাম ১৬৪ টাকা। তামিল মিনি এইচডি প্যাকের দাম ৮১ টাকা। রেলেগু প্যাক দেখতে খরচ হবে ২১৬ টাকা। তেলেগু মিনি এইচডি প্যাক দেখার খরচ ৯০ টাকা। কন্নড়, বাংলাম মালায়ালম ও মারাঠি ভাষাতেও একই ধরনের প্যাক লঞ্চ হয়েছে। এছাড়াও ১২ টি ইংরাজি সিনেমার চ্যানেলের প্যাকের দাম ১৬২ টাকা।
সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে ৩১ মার্চ এর আগে যে কোন সময় গ্রাহক নিজের বেস্ট ফিট প্ল্যান ডিপিও কে জানাতে পারবেন। সেই অনুযায়ী আপনার প্ল্যান তৈরী করে দেবে ডিপিও। গ্রাহকের চ্যানেলের তালিকা জানানোর ৭২ ঘণ্টার মধ্যে এই কাজ করতে হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
