Just In
- 1499 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1507 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1510 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1518 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
LinkedIn ব্যাবহারের কয়েকটি জরুরি পরামর্শ
পৃথিবীর বৃহত্তম প্রফেশানালদের যোগাযোগের প্ল্যাটফর্ম LinkedIn। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সারা পৃথিবীর কয়েক কোটি সেলস রিপ্রেসেন্টেটিভ, মার্কেটিং এক্সিকিউটিভ যুক্ত হতে পারেন। আমরা অনেকেই LinkedIn-এ লগ ইন করি নতুন কাজের সন্ধানে।

আপনিও যদি LinkedIn ব্যাবহার করেন তবে দেখে নিন কয়েকটি ফিচার যা হয়তো আপনি আগে জানতেন না।

কিওয়ার্ড
আপনি যদি সঠিক কিওয়ার্ড ব্যাবহার করেন তবে LinkedIn-এ আপনাকে খুঁজে পাওয়া সুবিধা। আপনি আপনার প্রোফাইলের হেডলাইন, সামারি, ইন্টারেস্ট, জব টাইটেল, জব ডেসক্রিপশান, এবং স্কিল সেকশানে সঠিক তথ্য দিয়ে এই কাজ করাতে পারেন। এছাড়াও আপনার সামারিতে আপনার কাজের লক্ষ্য জানাতে পারলে অন্যরা আপনাকে সহজে খুঁজে পাবেন।

লম্বা কনটেন্ট পাবলিশ
নিজেকে LinkedIn-এ প্রতিষ্ঠা করার অন্যতম উপায় হল একটি বড় লেখা পাবলিশ করা। আপনি easy-to-use এডিটর দিয়ে LinkedIn-এ নিজের প্রোফাইলে আর্টিকেল পাবলিশ করতে পারবেন।

একটি নিজস্ব গ্যালারি
LinkedIn-এ যদি নিজের প্রোফাইলটি অন্য সবার থেকে আলাদা করতে চান তবে নিজের প্রোফাইলে আপনার কাজের বা প্রোজেক্টের চবি ও ভিডিও আপলোড করুন।

সেভ সার্চ অ্যালার্ট
LinkedIn-এ সঠিকভাবে সার্চ করলে আপনি পেয়ে যেতে পারেন নতুন কাজের ঠিকানা। নিজের পছন্দমতো কাজ খুঁজে সেই কাজের অ্যালার্ম অন করলেই পরে সেই ধরনের কাজের হদিশ পৌঁছে যাবে আপনার কাছে।

জয়েন গ্রুপ
এই উপায়ে আপনি আপনার প্রোফাইলটি আপনার কাজের অন্য ব্যাক্তিদের নজরে নিয়ে আসতে পারবেন। এছাড়াও আপনি আপনার নতুন আইডিয়া শেয়ার করতে পারবেন বিভিন্ন গ্রুপে।

ইন্সট্যান্ট মেসেজিং
এখন আপনি চ্যাট উইজেট দিয়ে পাঠাতে পারবেন ইন্সট্যান্ট মেসেজ। ডানদিকে নিচে মেসেজিং বাটনে ক্লিক করে আপনি শুরু করতে পারেন মেসেজিং।

আপনার কানেকশান প্রাইভেট রাখুন
সবসময় আপনার কানেকশান প্রাইভেট রাখুন। আপনার প্রতিযোগীদের কখনোই দেখতে দেবেন না আপনার কানেকশানের লিস্ট। সেটিংস-এ প্রাইভেসিতে গিয়ে অন করতে পারবেন এই অপশান।

ক্রোম এক্সটেনশান
এছাড়া আপনি ডাউনলোড করে নিতে পারেন LinkedIn-এর ক্রোম এক্সটেনশান।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications