Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
জিওমি এমআই এক্স২-এর সম্ভবত এটাই ডিজাইন
জিওমি এমআই এক্স২-এর সম্ভবত ফাইনাল ডিজাইন এসে গিয়েছে ইন্টারনেটে।
জিওমি এমআই মিক্স ২। এ বছরের সবথেকে আলোচিত স্মার্টফোনগুলির মধ্যে একটা। গত বছর অরিজিনাল এমআই মিক্সের নাম ঘোষণা করা হয়েছিল। আমরা জানি জিওমি এখন আরও বড় স্ক্রিনের এমআই মিক্স২-এর পথে হেঁটেছে।

আপনাদের আরও একবার মনে করিয়ে দিই, সংস্থার সিইও লেই জুন, এই বছরের শুরুতেই এই ফোন লঞ্চ করার বিষয়ে নিশ্চিত করেছিলেন। জুন আরও জানিয়েছিলেন ফ্রেঞ্চ ডিজাইনার ফিলিপ স্টার্ক, যিনি অরিজিনাল এমআই মিক্সের ডিজাইন করেছিলেন, তিনিই এর সিক্যুয়েল স্মার্টফোনটিরও ডিজাইনার। আজ একজন উইবো ইউজার কিছু ইমেজ সবার কাছে শেয়ার করেছেন। জিওমি এমআই মিক্স২-এর এটাই ফাইনাল ডিজাইন বলে মনে করা হচ্ছে। ছবিগুলি দেখার জন্য স্ক্রল ডাউন করে ফেলুন,

বিজেল লেস ডিসপ্লে
বেজেল লেস, ফুল স্ক্রিন। অ্যাপেল আই ফোন ৮-এর যেরকম ডিসপ্লে, এই ফোনটিরও সেরকমই ডিসপ্লে বলে মনে করা হচ্ছে। ওপরে সেলফি ক্যামেরা, সেন্সর্স আর ইয়ারপিস।এছাড়া দাবি মতো জিওমি এমআই মিক্স২-এ সামনে আর সেরকম কিছু নেই। ডান দিকে থাকছে পাওয়ার বাটন আর ভলিয়্যুম রকার্স। সিমকার্ড ট্রে থাকছে বাঁ দিকে।

ভার্টিকাল ডুয়াল ক্যামেরা
জল্পনা যা চলছে, তা মেনে নিলে বলা যেতে পারে, এমআই মিক্স ২-র রিয়ারে ডুয়াল ক্যামেরা সেট আপ থাকছে। ভার্টিকালি থাকছে সেন্সর। পাশে থাকছে এলইডি ফ্ল্যাশ। তবে রিয়ার প্যানেলে কোনও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না। তাই হতে পারে পাওয়ার বাটনের কাজটাই দ্বিগুণ আর নয়ত জিওমি, ফোন ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রাখতে পারে। ফলে দ্বিতীয়টির সম্ভাবনাই বেশি।

হেডফোন জ্যাক নেই
ফোনের বটম পার্ট দেখেই বোঝা যাচ্ছে, হেডফোন জ্যাক নেই সেখানে। তাই মনে করা যেতে পারে, এমআই মিক্স২-তে ফোনের নীচে সাড়ে তিন মিলিমিটারের অডিও জ্যাকের চেনা গতে হাঁটতে চাওয়া হয়নি। ফোনের ওপরে হেডফোন জ্যাকের যায়গা রাখা হয়েছে।
তবে নীচে স্পিকার গ্রিলস রয়েছে, থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট।
তবে অবশ্যই এটাই যে থাকছে সেরকম নিশ্চিত ভাবে নিশ্চয়ই কোনও কিছু বলাটা ঠিক নয়। তবে আন্দাজ করা যায়। বাকিটা আপনিই খুঁজে দেখুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
