Just In
- 1453 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1461 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1464 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1472 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
নতুন ডিভাইস ম্যানেজমেন্ট ফিচার নিয়ে এল টিকটক
নতুন ডিভাইস ম্যানেজমেন্ট ফিচার নিয়ে এল টিকটক। এর ফলে গ্রাহকের অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকবে বলে দাবি করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। অন্য ডিভাইস থেকে লগ ইন করে থাকলে নিজের ফোনে টিকটক অ্যাপ ওপেন করে অন্য ডিভাইস থেকে নিজের টিকটক অ্যাকাউন্ট লগ আউট করা যাবে। এর ফলে একদিকে যেমন গ্রাহকের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে অন্যদিকে খারাপ অভিষন্ধি নিয়ে অন্যের টিকটক ব্যবহার বন্ধ হবে।

এক ব্লগ পোস্টে টিকটক জানিয়েছে, “নিজেকে প্রকাশ করার জন্য বিশ্বব্যাপী অন্যতক জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে টিকটক। এখানে গ্রাহক নিজের সৃজনশীলতার পরিচয় দেন। ইতিমধ্যেই ভারতে ২০ কোটি গ্রাহক টিকটক ব্যবিহার করেন। গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতে একের পরে এক ফিচার নিয়ে আসবে কোম্পানি।”
অ্যাপ থেকে লাভ করার জন্য শিঘ্রই গ্রাহকদের বিজ্ঞাপন দেখাবে টিকটক। সম্প্রতি এই পরিকল্পনা শুরু করেছে টিকটক এর পেরেন্ট কোম্পানি বাইটড্যান্স। এতদিন টিকটক অ্যাপ এ গানের সাথে ছোট ভিডিও তৈরী যেত। এবার তার সাথেই শুরু হচ্ছে আরও কয়েকটি পরিষেবা।
সম্প্রতি ১৫ সেকেন্ডে গ্রাহকের ভিডিও তৈরী শুরু করার জন্য মাইটিকটক স্টোরি শুরু করেছিল টিকটক। সেখানে রান্না, ডিআইওয়াই, খেলা, পটারি, নাচ ও গানের ভিডিও পোস্ট করেছিলেন গ্রাহকরা। সেখান থেকে ৫০০ জনকে পছন্দ করে মুম্বাইতে এক ইভেন্টে আমন্ত্রণ করেছিল টিকটক। এর ফলে আরও বেশি গ্রাহক টিকটক ব্যবহার শুরু করবেন বলেই মনে করছে চিনের কোম্পানি বাইটড্যান্স।
২০১১ সালে একই ভাবে বিজ্ঞাপন দেখানো শুরু করেছিল ইউটিউব। ইতিমধ্যেই ইউটিউবের বিজ্ঞাপন মডেল বিশ্বব্যাপী সুপারহিট হয়েছে। ইউটিউব বিজ্ঞাপনের বেশিভাগ অংশ ক্রিয়েটারকে দেওয়া হয়। অর্থাৎ ভিডিও তৈরী করে ইউটিউবে রোজগার করা সম্ভব। ইতিমধ্যেই বিশ্বব্যাপী বহু মানুষ ইউটিউবে ভিডিও তৈরী করে কোটি কোটি টাকা রোজগার কছেন। এবার একই পথে হাঁটতে চলেছে টিকটক।
বাইটড্যান্স জানিয়েছে ইতিমধ্যেই ভারতে ২০ কোটি গ্রাহক টিকটক ব্যবহার করেন। এর মধ্যে ১২ কোটি গ্রাহক নিয়মিত এই অ্যাপ ব্যবহার করেন। ইতিমধ্যেই টিকটকে বিজ্ঞাপন দেওয়ার জন্য একগুচ্ছ প্রিমিয়াম ব্র্যান্ডের লাইন পরে গিয়েছে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications