এই ৫টি ওয়েবসাইটে অনলাইনে সিনেমা দেখুন, বিনামূল্যে...

By Madhuraka Dasgupta
|

সিনেমা দেখতে আমরা সকলেই ভালোবাসি। বোরিং উইক-এন্ড কাটানো হোক বা ফ্রি টাইম উপভোগ করা, মুভি দেখার মতো বেস্ট টাইম-পাস খুব কমই আছে। সিনেমা দেখার জন্য আমরা সাধারণত দু'টি মাধ্যমকে বেছে নেই৷ সিনেমা হল আর টিভির পর্দা৷ তবে সময়-সুযোগের অভাবে আমাদের সবসময় হলে গিয়ে সিনেমা দেখা হয়না৷ তাই অনেকেই ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে সিনেমা দেখে নেন।

এই ৫টি ওয়েবসাইটে অনলাইনে সিনেমা দেখুন, বিনামূল্যে...

তবে পাইরেটেড ছবির ওয়েবসাইটগুলো থেকে ছবি ডাউনলোড করার অনেক ঝুঁকি রয়েছে। কারণ, ছবি ডাউনলোড করার বেআইনি ওয়েবসাইটগুলো ভাইরাসে ভর্তি থাকে৷ তাছাড়া বেআইনি সাইটগুলো থেকে ছবি ডাউনলোড করলে শাস্তির মুখেও পড়তে হতে পারে আপনাকে৷ তার উপর এই সব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ছবির কোয়ালিটিও খুব একটা ভাল হয়না৷

কিভাবে ফেসবুক ম্যাসেঞ্জারের বিরক্তিকর অ্যাডগুলিকে বন্ধ করবেন
তাহলে উপায়? উপায় তো আছেই৷ আপনি বাড়িতে বসেই ফ্রি-তে আপনার পছন্দের সিনেমা দেখতে পারবেন। তাও আবার কোনওরকম ডাউনলোডের ঝঞ্ঝাটে না গিয়েই। কারণ অনলাইনেই আপনি আপনার পছন্দের মুভিগুলি দেখতে পারবেন। ইদানীং অনলাইনে সিনেমা দেখার প্রবণতা বাড়ছে৷ অনলাইন মুভি সাইটগুলিও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

ওয়ানপ্লাস 3T ফোন কিনতে চান? জেনে নিন, কেন কিনবেন এই ফোন....

তবে অনলাইন মুভি সাইটগুলো দিন দিন যেমন জনপ্রিয় হয়ে উঠছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে এ ধরণের মুভি সাইটের সংখ্যা। তাই কোন মুভি সাইটে গেলে আপনি ফ্রি-তে মুভি দেখতে পারবেন, কোন মুভি সাইট ভাইরাস মুক্ত, সেটা নিয়ে নিশ্চিন্ত হওয়া যায়না। তাই অনেকসময়ই অনলাইনে ফ্রি-তে সিনেমা দেখতে গিয়ে ভাইরাসের কবলে পড়তে হয়। আর তাতে ক্ষতিগ্রস্থ হয় PC, ল্যাপটপ বা স্মার্টফোন।

না আর দুঃশ্চিন্তা করার কোনও কারণ নেই। কোন ওয়েবসাইট ভালো, কোন ওয়েবসাইট ভাইরাস মুক্ত সেই নিয়ে চিন্তা করার দিন শেষ। কারণ এখন আমি আপনাদের এমন পাঁচটি ওয়েবসাইটের নাম বলব যেখানে আপনি অনলাইনে ফ্রি-তে সিনেমা দেখতে পারবেন।

LOZOLY

LOZOLY

অনলাইনে ফ্রি-তে মুভি দেখার জন্য এই ওয়েবসাইটটি খুবই জনপ্রিয়। এটি একটি HD ওয়েবসাইট এবং একবার এই সাইটে আপনি অভ্যস্ত হয়ে গেলে, লেটেস্ট মুভি এবং টিভি-শো গুলো আপনি ভালো কোয়ালিটির HD-তে দেখতে পারবেন। সবথেকে গুরুত্বপূর্ণ হল এই সাইটটিতে অযথা বিজ্ঞাপনের ভিড় নেই, ফলে শান্তিতে আপনি সিনেমা বা টিভি-শো উপভোগ করতে পারবেন।

123Movies

123Movies

এই ওয়েবসাইটটি ক্রমাগত এবং ধারাবাহিকভাবে ইউজার্সদের সন্তুষ্ট করে আসছে। কারণ এটি একটি অত্যন্ত ব্যবহারযোগ্য সাইট এবং শুধু ভালো কোয়ালিটির HD কানেকশনই নয়, এই সাইটের স্পিডও বেশ ভালো।

শুধু ধারাবাহিকভাবে নিজেদের কোয়ালিটি ধরে রাখাই নয়, নতুন নতুন ফিচার্সের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জনও করে এই সাইটটি। 123 মুভিস সাইটটি নিজেদের কোয়ালিটি এমনভাবে ধরে রেখেছে যে, দর্শকদের মধ্যেও এই সাইটটি তুমুল চাহিদা রয়েছে।

 

 

NewMoviesOnline

NewMoviesOnline

আমাদের লিস্টের আরেকটি ওয়েবসাইট হল নিউ মুভিস অনলাইন। এই সাইটেও অনলাইনে ভালোভাবে এবং ফ্রি-তে মুভি দেখা যায়, ডাউনলোড করার কোনও প্রয়োজন হয়না।

এই সাইটটির ডিজাইন খুবই সহজ এবং ইউজার ফ্রেন্ডলি। ফলে কেউ যদি নতুন নতুন ইন্টারনেট ব্যবহার করেন, তাঁরাও খুব সহজেই এই সাইটটি ব্যবহার করতে পারবেন। এই সাইটটি এর সার্ভারে কোনও কিছু স্টোর করে রাখেনা। কোনও নন-অ্যাফিলিয়েটেড থার্ড পার্টি এখানে মুভি সরবরাহ করে।

 

Yify.tv

Yify.tv

এই সাইটে একদিকে যেমন অনলাইনে সিনেমা দেখা যায়, ঠিক তেমনই ফ্রি-তে সিনেমা ডাউনলোডও করা যায়। এই সাইটটিও খুবই আকর্ষণীয় এবং এই সাইটটি ব্যবহার করাও খুবই সহজ।

এই সাইটে সিনেমার কোয়ালিটি খুবই ভালো হয়। প্রায়ই সাইটটি আপডেট করা হয়। তবে সিনেমা দেখতে দেখতে অযথা বিজ্ঞাপন এবং পপ-আপস মাঝে মাঝে বিরক্তির কারণ ঘটাতে পারে।

 

Alluc.ee

Alluc.ee

এই ওয়েবসাইটটি হল প্রথম এবং সবথেকে জনপ্রিয় মেটা সার্চ এঞ্জিন ওয়েবসাইট, যেখানে অনলাইনে ফ্রি-তে প্রচুর সিনেমা পাওয়া যায়। সুতরাং এই সাইটে গিয়ে কোনও ফিল্মের নাম লিখে টাইপ করলে প্রায় হাজারখানেক সাইটের ভেতর থেকে এটি সেই ফিল্মটিকে খুঁজে বের করবে। কোনও নাম লিখে সার্চ করলে প্রায় ১৫০টি অপশন চলে আসবে, যেখান থেকে কোনও ফিল্ম খুঁজে পাওয়া যাবে। এই সাইটের ডিজাইন খুবই সুন্দর এবং সাইটটি খুবই দ্রুত কাজ করে। সম্প্রতি রিলিজ হওয়া

সিনেমাগুলো এই সাইটে আপনি খুঁজে পাবেন এবং সেগুলো ডাউনলোড না করে, অনলাইনে ফ্রি-তেই দেখতে পারবেন আপনি। ব্যস আর দেরি না করে এই সাইটগুলো ওপেন করুন আর ঘরে বসে ফ্রি-তে দেখুন আপনার মনের মতো সিনেমা।

Best Mobiles in India

English summary
5 best free movie streaming websites 2016.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X