Just In
- 1537 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1545 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1548 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1556 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ইন্টারনেট ছাড়াই ইউপিআই পেমেন্ট করবেন কীভাবে?
চলতি সপ্তাহের শুরুতে প্রায় ছয় ঘণ্টার বেশি সময় স্তব্ধ হয়ে গিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। যেহেতু ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পড়েছে তাই ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেলে কী কী সমস্যার মধ্যে পড়তে হবে তা বুঝে উঠতে পারেন না অনেকেই। এর মধ্যে অন্যতম অনলাইন পেমেন্ট। আজকাল ডিজিটাল পেমেন্টের জন্য ইউপিআই পদ্ধতি অবলম্বন করেন অনেকেই। গুগল পে, ফোনপে, পেটিএম ব্যবহার করে ইউপিআই পদ্ধতিতে পেমেন্ট হয়। আর তাই ইন্টারনেট পরিষেবা কোন কারণে বন্ধ হলে স্তব্ধ হয়ে যেতে পারে ডিজিটাল লেনদেন।

এই সমস্যার থেকে মুক্তি পেতে অফলাইনে ইউপিআই পেমেন্ট করা যাচ্ছে। এই জন্য ভিম অ্যাপে আপনার ফোন নম্বর রেজিস্টার করতে হবে। এর পরে রেজিস্টার্ড ফোন নম্বর থেকে ডায়াল করতে হবে *৯৯#। ফিচার ফোন গ্রাহকরাও এই পদ্ধতিতে ইউপিআই পেমেন্ট করতে পারবেন। ইউপিআইয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকলেই করা যাবে পেমেন্ট।
ইন্টারনেট কানেকশন ছাড়াই ইউপিআই পেমেন্ট করবেন কীভাবে?
স্টেপ ১। ফোন থেকে *৯৯# ডায়াল করুন।
স্টেপ ২। স্ক্রিনে ৭টি অপশন দেখতে পাবেন। সেন্ড মানি, রিসিভ মানি, চেক ব্যালেন্স, মাই প্রোফাইল, পেন্ডিং রিকুয়েস্ট সহ একাধিক অপশন দেখতে পাবেন।
স্টেপ ৩। টাকা পাঠাতে মোবাইলের ডায়ালার অথবা কিপ্যাডে ১ টাইপ করে সেন্ড সিলেক্ট করুন। এর ফলে আপনি শুধুমাত্র মোবাইল নম্বর ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন। এছাড়াও চাইলে ইউপিআই আইডি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড ব্যবহার করেও টাকা পাঠানো যাবে।
স্টেপ ৪। এখানে মোবাইল নম্বর ব্যবহার করে অথবা অন্য যে কোন পদ্ধতি অবলম্বন করে টাকা পাঠানোর অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৫। যাকে টাকা পাঠাবেন তাঁর সব তথ্য দেওয়ার পরে কত টাকা পাঠাবেন তা সিলেক্ট করতে হবে।
স্টেপ ৬। সব শেষে ইউপিআই পিন দিয়ে ইউপিআই পদ্ধতিতে ইন্টারনেট কানেকশন ছাড়াই টাকা পাঠানো যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
