Just In
- 1543 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1551 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1554 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1562 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
পেটিএম-এর এই ভার্সন ব্যবহার করলে যেতে হতে পারে জেলে
ভারতের অন্যতম জনপ্রিয় পেমেন্ট অ্যাপ পেটিএম। বিশেষ করে নোট-বন্দি পরে এই অ্যাপের জনপ্রিয়তা বিপুল পরিমাণে বাড়তে শুরু করে। এই অ্যাপ ব্যবহার করে ইউপিআই পদ্ধতিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন করা সম্ভব। গোটা দেশে অনলাইন পেমেন্টের জনপ্রিয়তার সুযোগ নিয়ে এবার প্রতারণার জাল বুনতে শুরু করেছে হ্যাকাররা।

স্পুফ পেটিএম কী?
এই অ্যাপ ব্যবহার করে কোন টাকা না পাঠিয়েই পেমেন্ট করার প্রক্রিয়া শিখে নেওয়া যাবে। তবে শুধুমাত্র শিক্ষামূলক কাজে অথবা মজার ছলে এই অ্যাপ ব্যবহার করলে কোন সমস্যা নেই। কিছু ক্ষেত্রে মানুষকে ঠকানোর কাজে এই অ্যাপ ব্যবহার করছেন অনেকেই। আর সমস্যার সূত্রপাত সেখানেই।
স্পুফ পেটিএম একটি অ্যানড্রয়েড অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে না। তবে গুগল সার্চের মাধ্যমে এপিকে ডাউনলোড করে সহজেই নিজের ফোনে এই অ্যাপ ইনস্টল করা যাবে। তবে আইফোন গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না।
কীভাবে কাজ করে স্পুফ পেটিএম?
স্পুফ পেটিএম অ্যাপ দেখতে হুবহু আসল পেটিএম অ্যাপের মতোই। এই অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করলে টাকা না গেলেও অ্যাপ ইন্টারফেস হুবহু আসল অ্যাপের মতো হওয়ার কারণে তা অসৎ কাজে ব্যবহার করছেন অনেকেই।
পেমেন্ট করার পরের পেজও হুবহু আসল পেটিএম অ্যাপের সঙ্গে মিলে যাবে।
কেন নিজের ফোনে স্পুফ পেটিএম ইনস্টল করা বিপজ্জনক?
গুগল প্লে স্টোরের বাইরে থেকে যে কোন অ্যাপ নিজের ফোনে ইনস্টল করলে বিপদের সম্মুখীন হতে পারেন। এই সব অ্যাপে কোন সুরক্ষা স্তর না থাকার কারণে এই অ্যাপ আপনার ফোন থেকে কোন কোন তথ্য সংগ্রহ করছে তা জানা সম্ভব হয় না। হ্যাকাররা চাইলে এই ধরনের অ্যাপে অনলাইন টুল ব্যবহার করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে।
আর্থিক প্রতারণার অভিযোগ
এই অ্যাপ ব্যবহার করে কোন ব্যক্তিকে প্রতারণা করলে আপনার বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা রুজু হতে পারে। তাই নিজের ফোনে এই অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
