বুধবার বিক্রি শুরু হল Vivo V11 Pro

By Satyaki Bhattacharyya
|

গত সপ্তাহে মিডরেঞ্জ সেগমেন্টে নতুন স্মার্টফোন Vivo V11 Pro লঞ্চ করেছিল Vivo। লঞ্চের পরেই শুরু হয়েছিল প্রি-অর্ডার। বুধবার থেকে বিক্রি শুরু হল নতুন এই স্মার্টফোন। এই ফোনে ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ আর ফোনের ভিতরে থাকবে 6GB RAM। ভারতে Vivo V11 Pro –র দাম ২৫,৯৯০ টাকা। ফেস আনলক ফিচার সহ লঞ্চ হয়েছে এই ফোন। অয়ামাজন, ফ্লিপকার্ট, পে টি এম মল, আর স্ন্যাপডিল থেকে কেনা যাবে নতুন Vivo V11 Pro।

বুধবার বিক্রি শুরু হল Vivo V11 Pro

দাম? কোথায় পাবেন?

ভারতে Vivo V11 Pro –র দাম ২৫,৯৯০ টাকা। 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। ফেস আনলক ফিচার সহ লঞ্চ হয়েছে এই ফোন। অয়ামাজন, ফ্লিপকার্ট, পে টি এম মল, আর স্ন্যাপডিল থেকে কেনা যাবে নতুন Vivo V11 Pro।

Vivo V11 Pro স্পেসিফিকেশান

V11 Pro তে থাকবে একটি ৬.৪১ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১.২৭ শতাংশ। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১.৯.৫:৯। ফোনের ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট, Adreno 512 GPU, 6GB RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo V11 Pro তে থাকবে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি ১২মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার থাকবে। এর সাথেই থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। Vivo X21 আর Vivo NEX ফোনে একই ক্যামেরা ব্যবহার হয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ডুয়াল সিম Vivo V11 Pro তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। কানেক্টিভিটির জন্য Vivo V11 Pro তে থাকবে 4G VoLTE, ডুয়াল ব্যান্ড (2.4GHz and 5GHz) Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB সাথে OTG আর ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Vivo V11 Pro এর ভিতরে থাকবে একটি 3,400 mAh ব্যাটারি। তবে এই ফোনে USB Type C এর পরিবর্তে microUSB পোর্ট ব্যবহার করেছে Vivo। কানেক্টিভিটির জন্য V11 Pro তে থাকবে Wi-Fi 802.11 আর Bluetooth 5.0।

Best Mobiles in India

English summary
Vivo V11 Pro price in India is set at Rs. 25,990 for the lone 6GB RAM/ 64GB storage model.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X