সুপারনোভা রেড কালারে বিক্রি শুরু হল ভিভো ভি ১১ প্রো

|

নতুন রঙে ভারতে এল Vivo V11 Pro। এবার নতুন সুপারনোভা রেড কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন। এই ফোনে ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ আর ফোনের ভিতরে থাকবে 6GB RAM। ভারতে Vivo V11 Pro –র দাম ২৫,৯৯০ টাকা। নরুন রঙে বাজারে এলেও ফোনের বাকি সব ফিচার একই থাকছে।

সুপারনোভা রেড কালারে বিক্রি শুরু হল ভিভো ভি ১১ প্রো

কত দাম? কোথায় পাবেন?

ভারতে সুপারনোভা রেড কালারে Vivo V11 Pro এর দাম ২৫,৯৯০ টাকা। 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। এতদিন ড্যাজলিং গপোল্ড ও স্টারি নাইট ব্ল্যাক কালারে V11 Pro পাওয়া যেত। ইতিমধ্যেই অ্যামাজন, ফ্লিপকার্ট, পেটিএম মল ও কোম্পানির অনলাইন স্টোরে এই স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে।

মাত্র ১,৭৩৩ টাকা থেকে সহজ ইএমআই এর মাধ্যমে এই স্মার্টফোন কেনার সুবিধা করে দিয়েছে ভিভো। HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা পাবেন অতিরিক্ত ৫ শতাংশ ছাড়। পেটিএম এ ক্যাশব্যাক আর অ্যামাজন ও ফ্লিপকার্টে এক্সচেঞ্জ অফার পাবেন গ্রাহকরা। জিও অতিরিক্ত সুবিধা।

Vivo V11 Pro স্পেসিফিকেশান

V11 Pro তে থাকবে একটি ৬.৪১ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১.২৭ শতাংশ। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১.৯.৫:৯। ফোনের ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট, Adreno 512 GPU, 6GB RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo V11 Pro তে থাকবে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি ১২মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার থাকবে। এর সাথেই থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। Vivo X21 আর Vivo NEX ফোনে একই ক্যামেরা ব্যবহার হয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ডুয়াল সিম Vivo V11 Pro তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। কানেক্টিভিটির জন্য Vivo V11 Pro তে থাকবে 4G VoLTE, ডুয়াল ব্যান্ড (2.4GHz and 5GHz) Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB সাথে OTG আর ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Vivo V11 Pro এর ভিতরে থাকবে একটি 3,400 mAh ব্যাটারি। তবে এই ফোনে USB Type C এর পরিবর্তে microUSB পোর্ট ব্যবহার করেছে Vivo। কানেক্টিভিটির জন্য V11 Pro তে থাকবে Wi-Fi 802.11 আর Bluetooth 5.0।

Best Mobiles in India

English summary
Vivo V11 Pro Supernova Red variant announced: Price, offers

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X