লঞ্চ হল ভিভো ভি১৭, দাম ও ফিচারগুলি দেখে নিন

By Gizbot Bureau
|

সপ্তাহের প্রথম দিন ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করল ভিভো। সোমবার ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি১৭। এই ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ফোনে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সম্প্রতি ডুয়াল পপ-আপ ক্যামেরা সহ ভারতে লঞ্চ হয়েছিল ভিভো ভি১৭ প্রো। এবার সেই সিরিজে নতুন ফোন সামনে এল।

লঞ্চ হল ভিভো ভি১৭, দাম ও ফিচারগুলি দেখে নিন

ভিভো ভি ১৭ ফোনে থাকছে একটি ৬.৪৪ ইঞ্চি সুপার অ্যামোলেড কার্ভড ডিজাইন ডিসপ্লে। এই ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট ৮জিবি র‍্যাম আর ১২৮ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ।

ভিভো ভি১৭ ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ফোনে থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল সোনি সেন্সর। ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর দুটি ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ৩২ মেগপিক্সেল ক্যামেরা।

ভিভো ভি১৭ ফোনে থাকছে ৪,৫০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। সাথে থাকছে ১৮ ওয়াট ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জ সাপোর্ট।

ভিভো ভি ১৭ এর দাম ২২,৯৯০ টাকা। ১৭ ডিসেম্বর এই ফোন বিক্রি শুরু করবে ভিভো। আমাজন, ফ্লিপকার্ট, পেটিএম মল আর টাটা ক্লিক ওয়েবসাইট থেকে ইতিমধ্যেই প্রি-অর্ডার শুরু হয়েছে। এছাড়াও নির্দিষ্ট ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। থাকছে ১২ মাস নো-কস্ট ইএমআই এর সুবিধা।

সম্প্রতি দুর্দান্ত ফিচার সহ একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে ভিভো। ভিভো ভি১৭ ফোনে রয়েছে একটি শক্তিশালী চিপসেট, দুর্দান্ত ক্যামেরা আর বিশাল ব্যাটারি। তবে শাওমির একাধিক স্মার্টফোনের সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে এই ফোন।

Best Mobiles in India

English summary
Vivo V17 Launched In India For Rs. 22,990: Quad Rear Cameras, 4500mAh Battery And More

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X