Just In
- 1545 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1553 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1556 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ভারতে এল ভিভো ওয়াই ১৯, দাম ও ফিচারগুলি দেখে নিন
সোমবার ভারতে লঞ্চ হয়েছে নতুন ভিভো ওয়াই ১৯। সম্প্রতি থাইল্যান্ডে এই ফোন লঞ্চ করেছিল ভিভো। অবশেষে ভারতে এল ভিভো ওয়াই ১৯। চিনে ভিভো ওইয়াই ৫ এস নামে চলতি মাসেই এই ফোন লঞ্চ হয়েছিল। ভিভো ওয়াই ১৯ ফোনে থাকছে একটি মিডিয়াটেক হিলিও পি৬৫ চিপসেট। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। লম্বা ব্যাকআপের জন্য ভিভো ওয়াই ১৯ ফোনে ৫,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি ব্যবহার করেছে ভিভো।

ভিভো ওয়াই ১৯ এর দাম
ভারতে ভিভো ওয়াই ১৯ এর দাম ১৩,৯৯০ টাকা। ৪ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ম্যাগনেটিক ব্ল্যাক আর স্প্রিং হোয়াইট রঙে এই ফোন পাওয়া যাবে। ২০ নভেম্বর বিভিন্ন অনলাইন স্টোর থেকে বিক্রি শুরু হবে ভিভো ওয়াই ১৯।
লঞ্চ অফারে এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড আর আইসিআইসিআই ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য অতিরিক্ত ছাড় থাকছে। এছাড়াও থাকছে কোন ডাউন-পেমেন্ট ছাড়াই সহজ মাসিক কিস্তিতে ফোন কেনার সুযোগ।
ভিভো ওয়াই ১৯ স্পেসিফিকেশন
ভিভো ওয়াই ১৯ ফোনে একটি ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে থাকছে মিডিয়াটেক হিলিও পি৬৫ চিপসেট। সাথে থাকছে ৪ জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজ।
ছবি তলার জন্য ভিভো ওয়াই ১৯ ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকছে একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য ভিভো ওয়াই ১৯ ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
ভিভো ওয়াই ১৯ ফোনের ভিতরে থাকবে একটি ৫,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। সাথে থাকবে ১৮ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। ভিভো ওয়াই ১৯ এর ওজন ১৯৩ গ্রাম।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
