Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
খাবার ও রাতের আশ্রয়ের খোঁজ দিচ্ছে ভোডাফোন আইডিয়া
করনাভাইরাসের কারণে গোটা দেশে লকডাউন চলছে। এই অবস্থায় অনেক সরকারী সংস্থা ও এনজিও-র তরফ থেকে হাজার হাজার মানুষকে খাবার ও রাতের আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সারা দেশের বিভিন্ন শহরে এই ধরনের সুবিধা থাকলেও সেই জায়গা খুঁজে পেতে অনেকের সমস্যা হচ্ছে। এবার খাবার ও রাতের আশ্রয় খুঁজে দিতে সাহায্য করবে ভোডাফোন আইডিয়া। গুগলের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছে টেলিকম কোম্পানিটি।

টুইটারে গুগল জানিয়েছে, “ভোডাফোন আইডিয়া গ্রাহকরা ফোনলাইনের মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে নিকটবর্তী খাবার ও রাতের আশ্রয়ের খুঁজ পাবেন। ২জি ফিচার ফোন ব্যবহার করেই এই কাজ করা যাবে। আরও বেশি মানুষের কাছে এই খবর পৌঁছে দিতে শেয়ার করুন।“
২জি ফিচার ফোন থেকে কীভাবে এই ফিচার ব্যবহার করবেন?
ভোডাফোন আইডিয়া গ্রাহকরা ০০০-৮০০৯১৯১-০০০ নম্বর ডায়াল করুন।
এর পরে 'ফুড শেল্টার’ অথবা 'নাইট শেল্টার’ বলে সার্চ করা যাবে। যেমন আগ্রায় নাইট শেল্টার খুঁজতে 'নাইট শেল্টার ইন আগ্রা’ বলতে হবে।
হিন্দি ও ইংরাজিতে এই ফিচার ব্যবহার করা যাবে। ১ প্রেস করে ভাষা পরিবর্তন করা যাবে। গুগল অ্যাসিস্ট্যান্ট ন্মিজে থেকেই লোকেশন জেনে নিয়ে সঠিক তথ্য দেবে। ৩ প্রেস করে লোকেশন বদল করা যাবে।
এছাড়াও গুগল জানিয়েছে জিওফোন ও অন্যান্য কাই ওএস ডিভাইস থেকেও সহজেই খাবার ও রাতের আশ্রয়ের খঁজ পাবেন। একই সঙ্গে গুগল ম্যাপস, গুগল অ্যাসিস্ট্যান্ট ও গুগল সার্চ থেকে এই তথ্য মিলবে।
স্মার্টফোন ও কাইওএস ফিচার ফোন গ্রাহকরা হিন্দি ভাষায় এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। এই তথ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এই খবর শেয়ার করুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
