Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
কম বিলের গ্যারান্টি সহ একাধিক নতুন ফিচার এল ভোডাফোন পোস্টপেডে
ইতিমধ্যেই পোস্টপেডের বাজার গরম করেছে জিও। আর জিওর সাথে পাল্লা দিয়ে একাধিক পোস্টপেড প্ল্যান লঞ্চ করেছে ভোডাফোন। কোম্পানির Red প্ল্যানের সাথে Amazon Prime ও Netflix এর মতো জনপ্রিয় স্টিমিং সার্ভিস বিনামূল্যে দিচ্ছে ভোডাফোন।

এর সাথেই নতুন একটি ৯৯৯ টাকার ইন্টারন্যাশানাল প্ল্যান চালু করেছে ভোডাফোন। এই প্ল্যানে গ্রাহকরা ৯৯৯ টাকার রেড হট ডিলের সাথেই এক বছরের Vodafone Play সাবস্ক্রিপশান ও মোবাইল শিল্ড অ্যাপ সাবস্ক্রিপশান পেয়ে যাবেন। এর সাথেই গ্রাহকরা পাবেন দুই মাসের Netflix সাবস্ক্রিপশান ও 50 মিনিট ISD কলিং এর সুবধা। এছাড়াও ভোডাফোন Red Basic প্ল্যান ছাড়া সব Red প্ল্যানের গ্রাহকরাই ফোনের ফিসিকাল ড্যামেজ ও সফটওয়্যার সমস্যায় বিমার সুযোগ পাবেন।
ভোডাফোন লোয়েস্ট বিল গ্যারান্টি
কোম্পানির সব পোস্টপেড গ্রাহকদের লোয়েস্ট বিল গ্যারান্টির আওতায় নিয়ে এসেছে ভোডাফোন। মাসে গ্রাহকের ফোন ব্যবহারের উপরে নিজে থেকেই যে প্ল্যানে গ্রাহকের সবথেকে কম বিল আসবে সেই প্ল্যানটি জানিয়ে দেবে ভোডাফোন। এর ফলে গ্রাহককে নিজে থেকে আর প্ল্যান খুঁজে সময় নষ্ট করতে হবে না। নিজের পছন্দ মতো ডাটা ব্যবহার করলে ভোডাফোন নিজে থেকেই গ্রাহকের প্ল্যান বদল করে দেবে।
কোম্পানি জানিয়েছে গ্রাহকের ব্যবহার করা প্ল্যানের সাথে অন্য প্ল্যান তুলনা করে এই ফিচার কাজ করবে। অন্য কোন প্ল্যানে যদি গ্রাহকের কম বিল হতো তবে গ্রাহকের বিল থেকে সেই টাকা বাদ দিয়ে দেবে ভোডাফোন। এর জন্য গ্রাহককে কিছুই করতে হবে না।
নতুন এই প্ল্যান ও ফিচার লঞ্চ করে ভোডাফোন পোস্টপেডের বাজারে কতটা থাবা বসাতে পারবে তা সময় বলবে। আপাতত পোস্টপেডে একাধিক নতুন প্ল্যান ও ফিচার লঞ্চ করে জিও ও এয়ারটেলের মতো কোম্পানিগুলিকে আবার নতুন করে ভাবতে বাধ্য করছে ভোডাফোন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
