Just In
- 1454 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1462 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1465 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1473 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে বদলে ফেলুন এই সেটিংসগুলি
প্রায় সকলের স্মার্টফোনেই রয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ব্যক্তিগত ও কাজের তথ্য ও নথি আদান প্রদান করেন অনেকেই। তাই নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা জরুরি। কীভাবে কয়েকটি সহজ সেটিংস বদল করে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করবেন? দেখে নিন।

হোয়াটসঅ্যাপ আপডেট করুন
ডিজিটাল দুনিয়ায় নিয়মিত নতুন নতুন সুরক্ষার ফাঁক ধরা পরে। আর সেই ফাঁক ঢাকতেই নিয়মিত নতুন আপডেট পাঠাতে থাকতে অ্যাপগুলি। ব্যতিক্রম নয় হোয়াটসঅ্যাপও। প্রায় প্রতি মাসেই আপডেটের মাধ্যমে সুরক্ষার গাফিলতি ঢাকার সঙ্গেই একগুচ্ছ নতুন ফিচার পাঠায় হোয়াটসঅ্যাপ। তাই নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সব সময় হোয়াটসঅ্যাপ আপডেটের রাখুন।
টু-স্টেপ-ভেরিফিকেশন
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে ব্যবহার করুন টু স্টেপ ভেরিফিকেশন। এর ফলে কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করলে তা সুরক্ষিত রাখা সম্ভব হবে।
টু স্টেপ ভেরিফিকেশন এনেবেল করার জন্য হোয়াটসঅ্যাপ সেটিংস ওপেন করুন। এবার "অ্যাকাউন্টস” সিলেক্ট করে "টু স্টেপ ভেরিফিকেশন” এনেবেল করে দিন এবার নিজের ইমেল ও একটি ৬ ডিজিট পিন দিয়ে শেষ করুন সেট আপ প্রসেস।
এর পর থেকে হোয়াটসঅ্যাপ এ লগ ইন করতে গেলেই এই ছয় ডিজিট পিন জানতে চাইবে হোয়াটসঅ্যাপ। এছাড়াও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে প্রতি সপ্তাহে একবার করে জানতে চাওয়া হবে এই পিন। পিন ভুলে গেলে ইমেল আইডির মাধ্যমে এই পিন রিসেট করতে পারবেন।
বায়োমেট্রিক লক
আজকাল সব স্মার্টফোনেই ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলকের মতো বায়োমেট্রিক লকের ফিচার থাকে। এর মাধ্যমে শুধুমাত্র আপনি স্মার্টফোন ব্যবহার করতে পারেন। এই বায়োমেট্রিক ব্যবহার করে হোয়াটসঅ্যাপ লক করা সম্ভব।
এই জন্য হোয়াটসঅ্যাপের সেটিংস ওপেন করুন। এবার "অ্যাকাউন্ট” সিলেক্ট করে "প্রাইভেসি” তে ট্যাপ করুন। এর পরে অ্যানড্রয়েড ফোনে "ফিঙ্গারপ্রিন্ট লক” ও আইফোনে "স্ক্রিন লক” অপশন সিলেক্ট করুন। এবার আপনার বায়োমেট্রিক দিয়ে সেট আপ শেষ করুন।
এর পর থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করার জন্য প্রত্যেকবার বায়োমেট্রিক বাধ্যতামূলক হবে। অর্থাৎ অ্যানড্রয়েডে ফিঙ্গারপ্রিন্ট ও আইফোনে ফেস আনলকের মাধ্যমে আনলক হবে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাক আপ
হোয়াটসঅ্যাপ চ্যাটে এন্ড টু এন্ড ব্যাক আপ থাকলেও চ্যাট ব্যাক আপে কোন এনক্রিপশন থাকে না। গুগল ড্রাইভ অথবা আইক্লাউডে এই ব্যাক আপ সেভ থাকে। তাই আপনার চ্যাট সুরক্ষিত রাখতে হলে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাক আপ নেওয়া বন্ধ করুন। পরে ব্যাক আপে এনক্রিপশন চালু হলে আবার ব্যাক আপ নেওয়া শুরু করতে পারবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications