Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ইউরোপে ফেসবুকের সঙ্গে ডেটা শেয়ার নয়, রাজি হোয়াটসঅ্যাপ
যদিও ফেসবুকের আওতাতেই হোয়াটসঅ্যাপ। তবুও ফেসবুকের সঙ্গে ডেটা শেয়ার না করতে রাজি হল তারা। ডেটা কিছু শেয়ার হতেই পারে তবে তা ইউরোপিয় ইউনিয়নের General Data Protection Regulation-এর দায়রায় থেকে। TechCrunch-এর এমনই রিপোর্ট। এবং এই GDPR লাগু হচ্ছে খুব শিগগিরই। গুগল প্লে বিটা প্রোগ্রামে হোয়াটসঅ্যাপ Android beta version 2.18.57 সাবমিট করার পরেই এই খবর এসেছে। আর সেখানেই হোয়াটসঅ্যাপের টার্মস অ্যান্ড কন্ডিশনে বলা ছিল, ইউজার ডেটা ফেসবুকের সঙ্গে শেয়ার করবে তারা। স্বাভাবিক ভাবেই তারপরেই শুরু হয় হইচই।

ব্রিটেনের ইনফর্মেশন কমিশনার্স অফিস বা ICO গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করে। ফেসবুকের সঙ্গে এভাবে গ্রাহকদের ডেটা শেয়ার করার মতো বিষয়ে আদৌ কি ব্রিটিশ আইনে ছাড় রয়েছে। রিপোর্ট আসে, হোয়াটসঅ্যাপ ফেসবুকের আওতায় হলেও এভাবে ডেটা শেয়ার আইন বিরোধী।
গত বছরের শেষে ফ্রান্সেরও একটি গোপনীয়তা রক্ষার অধিকার সংক্রান্ত সংস্থা হোয়াটসঅ্যাপকে নোটিস পাঠিয়েছিল। একমাসের মধ্যে ফেসবুকের সঙ্গে ডেটা শেয়ার করা বন্ধ করার নির্দেশ জারি হয়েছিল। মার্ক জুকারবার্গের সৌভাগ্য ফ্রান্স বা ব্রিটেনের মতো বিষয় শুধু নির্দিষ্ট ওই দুটো দেশেই হয়েছে। মে মাসে ইউরোপে জিডিপিআর লাগু হচ্ছে। তখন ইউরোপের সবকটা দেশে গোপনীয়তা কড়া ভাবে বজায় রাখা হবে। তখনও এই কীর্তি করলে মুশকিল।
জিডিপিআর আসার আগেই হয়ত হোয়াটসঅ্যাপ তাদের প্রিভেসি পলিসি পাল্টাবে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ। কীভাবে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মধ্যে ডেটা শেয়ার হয়, স্বচ্ছতা বজায় রাখতে সেই বিষয়টিও খোলসা করবে তারা।
২০১৪ সালে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে ফেসবুক। ২০১৬-র ২৫ অগাস্ট হোয়াটসঅ্যাপের তাদের নতুন প্রিভেসি পলিসিতে ঘোষণা করে, এবার থেকে ফেসবুকের কাছে তারা গ্রাহকদের ডেটা পাঠাবে। কারণ তিনটি, নির্দিষ্ট বিজ্ঞাপন, সুরক্ষা আর আরও উন্নত পরিষেবা। সেই তিন কারণের গুঁতোয় চাপে হোয়াটসঅ্যাপ।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
