Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
অ্যানড্রয়েড ফোনে কল ওয়েটিং নিয়ে এল হোয়াটসঅ্যাপ
সম্প্রতি আইওএস ডিভাইসের জন্য কল ওয়েটিং ফিচার নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। এবার অ্যানড্রয়েড ডিভাইসের জন্য একই ফিচার নিয়ে এল জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। এর ফলে অ্যানড্রয়েড গ্রাহকরা একটি হোয়াটসঅ্যাপ কলে থাকার সময় অন্য কেউ কল করলে কল ওয়েটিং হয়ে যাবে। তবে প্রথম কল রেখে তবেই দ্বিতীয় কল রিসিভ করা যাবে। কল হোল্ড অথবা কল মার্জের মতো ফিচারগুলি এখনও হোয়াটসঅ্যাপে আসেনি।

সম্প্রতি বিটা ও স্টেবেল ভার্সানে এই ফিচার যোগ হয়েছে ইতিমধ্যেই অ্যানড্রয়েড ডিভাইসে প্লে স্টোর থেকে নতুন ভার্সান ডাউনলোড করা যাচ্ছে। কয়েক সপ্তাহ আগেই আইওএস গ্রাহকদের জন্য কল ওয়েটিং ফিচার নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। এবার অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য একই ফিচার যোগ হল।
অনেক দিন ধরেই অ্যানড্রয়েড অ্যাপে ডার্ক মোডের কাজ করছে হোয়াটসঅ্যাপ। গত এক বছর ধরে একের পর রিপোর্টে হোয়াটসঅ্যাপে ডার্ক মোডের খবর সামনে এসেছে। অ্যানড্রয়েড ১০ এর ডার্ক থিম সাপোর্টের জন্য কীভাবে কাজ করছে হোয়াটসঅ্যাপ? সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে সেই তথ্য সামনে এসেছে।
সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ সেটিংসের মধ্যে নতুন থিম বিভাগ যোগ হচ্ছে। সেখান থেকে লাইট, গ্রে আর ডার্ক মোড সিলেক্ট করতে পারবেন গ্রাহকরা। এই থিম ব্যবহার করে অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোনে ব্যাটারি বাঁচানো যাবে।
এছাড়াও অনেক দিন ধরেই ভারতে হোয়াটসঅ্যাপের পেমেন্ট সার্ভিস নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই গোটা দেশে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা শুরু করেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন শীঘ্রই ভারতে হোয়াটসঅ্যাপ পে লঞ্চ হতে পারে।
সম্প্রতি আরও একটি নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে হোয়াটসঅ্যাপে কোন মেসেজ পাঠালে নির্দিষ্ট সময় পরে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। কত সময় পরে এই মেসেজ ডিলিট হবে তা ঠিক করতে পারবেন গ্রাহক। এর ফলে কোন গোপন তথ্য পাঠাতে এই ফিচার ব্যবহার করা যাবে। মেসেজ পাঠানোর নির্দিষ্ট সময় পরে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
