Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
বাতিলের খাতায় জুম, বাজার ধরতে আসরে নেমেছে হোয়াটসঅ্যাপ
লকডাউনের কারণে বিগত কয়েক মাসে ভিডিও কনফারেন্সিংয়ের চাহিদা হু হু করে বেড়েছে। বাড়ি বসে বেশিরভাগ মানুষ কাজের জন্য অথবা ব্যক্তিগত প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ রাখছেন। এই জন্য শুরুতে জুম নামে একটি অ্যাপ বিপুল জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু কয়েক দিনের মধ্যেই জুম অ্যাপের সুরক্ষায় বড় গাফিলতির খবর সামনে আসে। ডার্ক ওয়েবে কয়েক লক্ষ জুম গ্রাহকের ব্যক্তি গত তথ্য বিক্রি শুরু করে হ্যাকাররা। ফলে ধীরে ধীরে জুম ব্যবহার বন্ধ করে দিচ্ছেন অনেকেই। এই পরিস্থিতিতে সুযোগ বুঝে আসরে নামল হোয়াটসঅ্যাপ।

এতদিন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে সর্বোচ্চ চার জন গ্রাহক যোগ দিতে পারতেন। এবার সেই সংখ্যা বাড়তে চলেছে। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে চার জনের বেশি গ্রাহক একসঙ্গে ভিডিও কল করতে পারবেন। কয়েক সপ্তাহের মধ্যেই সব গ্রাহকের কাছে এই ফিচার পৌঁছে দিতে পারে হোয়াটসঅ্যাপ।
করোনাভাইরাসের কারণে ঘর বন্দি বিশ্বের বেশিরভাগ দেশের নাগরিকরা। জানা গিয়েছে নতুন ফিচারে এক সঙ্গে ১২ জন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে পারবেন।
লকডাউনের মধ্যেই স্ট্যাটাসে ভিডিও পোস্টে বিধিনিষেধ যোগ করেছিল হোয়াটসঅ্যাপ। সাম্প্রতিক আপডেটে ১৫ সেকেন্ডের বেশি দৈর্ঘ্যের ভিডিও স্ট্যাটাস আপডেটে পোস্ট করা যাচ্ছে না। বিটা ও স্টেবেল দুই আপডেটেই স্ট্যাটাসে ভিডিও পোস্টে লাগাম টেনেছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। স্ট্যাটাসে ভিডিও প্লে করতে তুলনামূলক বেশি ডেটা প্রয়োজন হয়। লকডাউনের সময় ইন্টারনেটের উপর থেকে চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে কোম্পানি। যদিও হোয়াটসঅ্যাপের তরফ থেকে এই বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।
সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে অ্যানড্রয়েড ডিভাইসে সাম্প্রতিক হোয়াটসঅ্যাপ বিটা ও স্টেবল আপডেটে ১৫ সেকেন্ডের বেশি দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করা যাচ্ছে না। ১৫ সেকেন্ডের বেশি দৈর্ঘ্যের ভিডিও পোস্টের সময় গ্রাহককে জানানো হচ্ছে যে প্রথম ১৫ সেকেন্ড স্ট্যাটাসে পোস্ট হবে। যদিও ট্রিমার সরিয়ে ভিডিওর মাঝে যে কোন ১৫ সেকেন্ড সিলেক্ট করা যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
