Just In
- 1543 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1551 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1554 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1562 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
শীঘ্রই এই ফোনগুলিতে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ
শীঘ্রই আইওএস ৯-এ সাপোর্ট বন্ধ করতে পারে হোয়াটসঅ্যাপ।সম্প্রতি ডব্লিউএবিটাইনফো ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে সাম্প্রতিক বিটা রিলিজে আইওএস ৯ সাপোর্ট বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ।

এর ফলে শুধুমাত্র আইওএস ১০ অথবা তার বেশি ভার্সনেই আইফোনেই এবার থেকে হোয়াটসঅ্যাপ চলবে। এর ফলে আইফোন ৪ ও আইফোন ৪এস-এ হোয়াটসঅ্যাপ সাপোর্ট শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে।
যদিও এই বিষয়ে এখনও হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটে কোন আপডেট জানানো হয়নি। সেখানে এখনও আইফোন ৪ ও আইফোন ৪এস সাপোর্টের কথা জানানো হয়েছে।
সম্প্রতি গ্রাহকদের জন্য দুর্দান্ত এক ফিচার নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। এতদিন শুধুমাত্র মোবাইল অ্যাপ ব্যবহার করেই হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কল করা যেত। এবার হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপেও পৌঁছল সেই ফিচার। এর ফলে এবার যে কোন উইন্ডোজ অথবা ম্যাক কম্পিউটার থেকে সহজেই সুরক্ষিত ভয়েস ও ভিডিও কল করা যাবে।
সম্প্রতি ট্যুইটারে কোম্পানির তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবার ডেস্কটপ অ্যাপ থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সহ ভয়েস ও ভিডিও কল করা যাবে। এর ফলে ভয়েস ও ভিডিও কল করার জন্য মোবাইল ডিভাইস সঙ্গে রাখার ঝামেলা থেকে মুক্তি মিলবে।
যদিও হোয়াটসঅ্যাপ ডেক্সটপ অ্যাপে এই ফিচার এলেও এখনও হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে ভয়েস ও ভিডিও কল করা যাচ্ছে না। এই জন্য আপনাকে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে হোয়াটসঅ্যাপ ডেক্সটপ অ্যাপ ডাউনলোড করতে হবে।
এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ডেক্সটপ অ্যাপ ব্যবহার করে একসঙ্গে এক জনের সঙ্গে ভয়েস কল করা যাবে। যদিও শীঘ্রই কম্পিউটার থেকেও গ্রুপ ভয়েস ও ভিডিও কল করতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রাহকরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
