Just In
- 1532 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1540 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1543 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1551 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
প্রোফাইলে কিউআর কোড আনছে হোয়াটসঅ্যাপ! কীভাবে ব্যবহার করবেন নতুন ফিচার?
এবার ইউআরএল-এর মাধ্যমে নিজের হোয়াটসঅ্যাপ প্রোফাইল শেয়ার করার সুযোগ মিলবে। এতদিন শুধুমাত্র ফোন নম্বরের মাধ্যমেই হোয়াটসঅ্যাপ প্রোফাইল শেয়ার করা যাত। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে সাম্প্রতিক বিটা আপডেটে অ্যানড্রয়েড গ্রাহকরা এই ফিচার ব্যবহার শুরু করতে পারবেন। প্রোফাইল শেয়ার করার নতুন এই বাটন যুক্ত হওয়ার পরে এবার থেকে আপনি নিজের প্রোফাইলের একটি লিঙ্ক তৈরি করতে পারবেন। এই লিঙ্কে ট্যাপ করে খুব সহজে আপনার সঙ্গে অন্য যে কোন ব্যক্তি হোয়াটসঅ্যাপ চ্যাট শুরু করতে পারবেন।

সম্প্রতি নতুন এই ফিচারের স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে। সেখানে কিভাবে এই ফিচার ব্যবহার করা যাবে তা বিস্তারে জানানো হয়েছে। প্রোফাইল ছবির পাশে এই নতুন এই বাটন দেখতে পাবেন। এই মুহূর্তে প্রোফাইলের জন্য একটি কিউআর কোড তৈরির সুবিধা দিচ্ছে হোয়াটসঅ্যাপ। যা আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। এর ফলে নিজের ফোন নম্বর শেয়ার না করেই আপনি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট শেয়ার করতে পারবেন। কিভাবে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নিজের প্রোফাইলের কিউআর কোড তৈরি করবেন? দেখে নিন:
অ্যানড্রয়েড ফোনে
স্টেপ ১। স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। এবার ডান দিকে উপরে 'থ্রি-ডট’ মেনু সিলেক্ট করুন।
স্টেপ ৩। মেনু থেকে সেটিংস সিলেক্ট করুন।
স্টেপ ৪। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নামের পাশে কিউআর কোড অপশন বেছে নিন।
স্টেপ ৫। এবার শেয়ার আইকনে ট্যাপ করে কিউআর কোড নিজের গ্যালারিতে সেভ করুন।
আইফোনে
স্টেপ ১। আইফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। ডান দিকে নীচে সেটিংস অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৩। অ্যাকাউন্ট নামের পাশে কিউআর কোড অপশন বেছে নিন।
স্টেপ ৪। শেয়ার আইকনে ট্যাপ করে গ্যালারিতে সেভ করুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications