Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
অ্যান্ড্রয়েড বিটায় একগুচ্ছ নতুন ইমোজি আনতে চলেছে হোয়াটসঅ্যাপ
নতুন আন্তর্জাতিক মানের ইমোজি বাজারে আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। আপাতত মিলছে অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে।
আজকাল অনেক নতুন নতুন ফিচার নিয়ে কাজ কারবার করছে হোয়াটসঅ্যাপ। সেন্ট মেসেজ ডিলিট করা, ভিডিও কল থেকে ভয়েস কলে চলে যাওয়া থেকে শুরু করে স্টোরেজ কন্ট্রোল ফিচার নিয়ে চলছে ভাবনাচিন্তা।

তবে এখন নতুন ইউনিভার্সাল ইমোজি বাজারে আনতে চলেছে এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। তবে মজার ব্যাপার হচ্ছে অ্যাপলের ইমোটিকনসের সঙ্গে হোয়াটসঅ্যাপের নতুন ইমোজিগুলোর বেশ মিল। অন্তত ইমোজিপিডিয়া তো তাই বলছে। আর আপনারা নিজেও বুঝতে পারবেন মিল তো কিছুটা রয়েইছে।
আপাতত সোমবার থেকে Android beta version 2.17.364-এ নতুন ইমোজিগুলি আছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ বিটা প্রোগ্রামের সঙ্গে যাঁরা যাঁরা যুক্ত তাঁরাই আপাতত এই নতুন ইমোজিগুলি দেখতে পাবেন।
তবে আপনার যদি আরও বেশি জানার ইচ্ছে থেকে থাকে, তাহলে ইমোজিপিডিয়াতে ঢুঁ মারুন। অ্যাপল আর হোয়াটসঅ্যাপের ইমোজির তুলনা করতে পারবেন নিজেই। কিছু পার্থক্য রয়েছে, কিন্তু মোদ্দা ব্যাপারটা একই।
যাইহোক, ফেসবুকের মালিকানাধীন এই পরিষেবা এখনও এটিকে পরীক্ষার জায়গাতেই রেখেছে। প্রাইভেট বিটা ভার্সানেই চলছে দেখাশোনা। সুতরাং বাজারে যখন শেষ পর্যন্ত আসবে, তখন এখন যা দেখছেন, তার থেকে অনেকটা পাল্টেও যেতে পারে এই সব ইমোটিকনস। সেক্ষেত্রে যদি খুব বড়সড় কোনও ওজর-আপত্তি না থাকে, তাহলে খুব শিগগিরই আপনার হোয়াটসঅ্যাপেও আসছে এই সব ইমোজি।
এখনও পর্যন্ত সংস্থার তরফে এই নিয়ে খুব একটা কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, এই বছরের শেষেই হয়ত আপনার মোবাইলস্থ হতে চলেছে নতুন একগুচ্ছ এই ইমোজি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
