Just In
- 1546 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1554 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1557 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1565 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য এই ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ
শিঘ্রই নতুন এক ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকদের এই ফিচার পাঠাচ্ছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। এতদিন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পোস্ট করলে অন্য সব গ্রাহক সেই স্ট্যাটাস দেখতে পেত। নতুন ফিচারে চাইলে নির্দিষ্ট গ্রাহকদের স্ট্যাটাস দেখা থেকে বিরত রাখা যাবে। আপাতত বিটা ভার্সানে এই ফিচার পৌঁছেছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে।

নতুন ফিচারে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পোস্ট করার সময় গ্রাহক চাইলে নির্দিষ্ট কনট্যাক্টের থেকে সেই স্ট্যাটাস গোপন রাখতে পারবেন। হাইড বাটনে ট্যাপ করে যে কনট্যাক্ট থেকে স্ট্যাটাস গোপন রাখতে চান সিলেক্ট করা যাবে। আপাতত শুধুমাত্র বিটা গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। আই ওএস এ কবে এই ফিচার পৌঁছাবে জানা যায়নি।
হোয়াটসঅ্যাপ বিটা ভার্সান ২.১৯.১৮৩ এর হাত ধরে এই ফিচার পৌঁছেছে। এছাড়াও এই আপডেটে অন্য একটি ফিচার যোগ হয়েছে। ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে ছবি পাঠানোয় নতুন ফিচার যোগ হয়েছে।
অন্যদিকে ২০২০ সাল থেকে হোয়াটসঅ্যাপ স্টেটাসে বিজ্ঞাপন দেখানো শুরু হবে। অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকদের বিজ্ঞাপন দেখাতে শুরু করবে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। আপাতত হোয়াটসঅ্যাপ স্টেটাসে বিজ্ঞাপন দেখানো শুরু হবে। মে মাসে ডেভেলপারদের সাথে বৈঠকে এই কথা জানিয়েছে ফেসবুক। ২০১৮ সালের অক্টোবর মাসে প্রথম হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেখানোর খবর সামনে এসেছিল। কবে থেকে বিজ্ঞাপন দেখানো হবে জানা যায়নি।
বিজ্ঞাপনের সাথেই হোয়াটসঅ্যাপে থেকে কেনাকাটা করার উপায় নিয়ে আসছে ফেসবুক। ডেভেলপারদের থেকে বৈঠকে নতুন এই ফিচারের কথা জানিয়েছে সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। গত কয়েক বছর ধরেই হোয়াটসঅ্যাপকে ব্যবসায়ীদের জন্য আরও উপযোগী প্ল্যাটফর্ম করে তুলতে চাইছে। এতদিন হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুকের কোন রোজগার ছিল না। বিজ্ঞাপন দেখিয়ে হোয়াটসঅ্যাপ থেকে লাভের মুখ দেখতে চাইছেন মার্ক জাকারবার্গ।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
