Just In
- 1543 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1551 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1554 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1562 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
হোয়াটসঅ্যাপ ওয়েবে পৌঁছে গেল মোবাইল অ্যাপের এই ফিচার
কম্পিউটারে ব্রাউজার থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে অনেকেই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। সম্প্রতি ওয়েব ক্লায়েন্টের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে মার্কিন মেসেজিং কোম্পানিটি। আগে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে কোন ছবি পাঠানোর আগে তা এডিট করার কোন উপায় ছিল না। সাম্প্রতিকতম আপডেটে হোয়াটসঅ্যাপ ওয়েবে ছবি পাঠানোর আগে তা এডিট করার অপশন যুক্ত হয়েছে। এর সঙ্গেই মোবাইল ভার্সানে যুক্ত হয়েছে একগুচ্ছ নতুন ইমোজি।

নতুন ছবি এডিটর
ড্রয়িং টুল বান্ডেলে এই ছবি এডিটর যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। এর ফলে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে যে কোন ছবি পাঠানোর আগে তা এডিট করা যাবে। স্মার্টফোনে বহু দিন ধরেই এই ফিচার থাকলেও এতদিন হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে ছবি পাঠানোর আগে এডিট করার কোন অপশন পাওয়া যেত না। এই আপডেটের পরে সেই সমস্যার সমাধান হবে।
এবার থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে ছবি পাঠানোর আগে ছবির উপরে ডুডল বসানো সম্ভব হবে। এছাড়াও ব্যবহার করা যাবে স্টিকার ও ইমোজি। এছাড়াও ছবি পাঠানোর আগে তা রোটেট করা যাবে।
এতদিন হোয়াটসঅ্যাপ মোবাইল অ্যাপে ছবি পাঠানোর আগে যেভাবে এডিটের অপশন পাওয়া যেত নতুন আপডেটের পরে ডেক্সটপ ব্রাউজারেও একই ফিচার ব্যবহার করা যাবে। যদিও এডিট করা ইচ্ছা থাকলে তা ছবি পাঠানোর আগে করতে হবে। একবার কোন ছবি পাঠানো হয়ে গেলে তা আর এডিট করা যাবে না।
নতুন ইমোজি
এছাড়াও স্মার্টফোন আপডেটে একগুচ্ছ নতুন ইমোজি যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি আইওএস আপডেটে একগুচ্ছ নতুন ইমোজি যুক্ত হয়েছিল। কিন্তু এতদিন আইওএস ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই ইমোজি অ্যানড্রয়েড ডিভাইসে পাঠালে দেখা যেত না। নতুন আপডেটের পরে অ্যানড্রয়েড ডিভাইস থেকেও হোয়াটসঅ্যাপে এই ইমোজিগুলি দেখা যাবে। পরবর্তীকালে অ্যানড্রয়েড ১২ লঞ্চ হলে এই ইমোজি গোটা সিস্টেমে কাজ করবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
