Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
পাকাপাকিভাবে মিউট করা যাবে হোয়াটসঅ্যাপ চ্যাট, আসছে নতুন অপশন
হোয়াটসঅ্যাপে আমরা কম বেশি সবাই চ্যাট মিউট করে রাখী। কিন্তু এতদিন নির্দিষ্ট সময়ের জন্য যে কোন চ্যাট মিউট করে রাখা যেত। সময়সীমা শেষ হলে আবার চ্যাট নোটিফিকেশন আসতে শুরু করত। যা অনেকের বিরক্তির কারণ হয়ে ওঠে। এবার এই সমস্যার পাকাপাকি সমাধান করতে চলেছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। শীঘ্রই পাকাপাকিভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট মিউট করার অপশন এসে যাবে।

সম্প্রতি এক অনলাইন পোর্টালে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে আগামী বিটা আপডেটে এই ফিচার যোগ করবে হোয়াটসঅ্যাপ। জানানো হয়েছে গুগল প্লে থেকে অ্যানড্রয়েড গ্রাহকরা এই বিটা আপডেট ডাউনলোড করতে পারবেন। তবে এখনই স্টেবল ভার্সনে এই ফিচার পৌঁছনোর সম্ভাবনা নেই।
এতদিন হোয়াটসঅ্যাপে যে কোন চ্যাট মিউট করার সময় '৮ ঘণ্টা’, '১ সপ্তাহ’ ও 'এক বছর’ -এর সময়সীমা বেঁধে দেওয়া যেত। নতুন আপডেটে এক বছরের পরিবর্তে পাকাপাকিভাবে এই চ্যাট নোটিফিকেশন মিউট করা যাবে। এর ফলে একবার চ্যাট নোটিফিকেশন মিউট করলে ভবিষ্যতে আর কখনই সেই চ্যাটের নোটিফিকেশন দেখা যাবে না। যদিও সেটিংস থেকে মিউট অপশন বন্ধ করে চাইলে চ্যাট নোটিফিকেশন শুরু করা যাবে।
এখনও কোন গ্রাহকের ফোনেই এই আপডেট পৌঁছায়নি। আগামী বিটা আপডেটে নতুন ফিচার যোগ করবে হোয়াটসঅ্যাপ। রিপোর্টে জানানো হয়েছে অ্যানড্রয়েড আপডেটে এই ফিচার পৌঁছবে। যদিও আইফোন গ্রাহকদের কাছেও এই ফিচার পৌঁছে যেতে পারে।
অন্যদিকে জুনে ডিজিটাল পেমেন্ট ফিচার শুরু করেছে হোয়াটসঅ্যাপ। ভারতে প্রায় এক বছরের বেশি সময় ধরে ডিজিটাল পেমেন্টের বিটা টেস্টিং করছে হোয়াটসঅ্যাপ। এখনও ভারতে এই ফিচার লঞ্চ করেনি কোম্পানি। ভারতের আগেই ব্রাজিলে শুরু হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপের ডিজিটাল পেমেন্ট পরিষেবা। সম্প্রতি এক ব্লগ পোস্টে এই খবর জানিয়েছে মার্কিন কোম্পানিটি। ফেসবুক পে-র মাধ্যমে টাকা লেনদেন করা যাবে। গত বছর এই পরিষেবার ঘোষণা করেছিল মার্ক জাকারবার্গের কোম্পানি। হোয়াটসঅ্যাপ ছাড়াও শীঘ্রই ইন্সটাগ্রাম, মেসেঞ্জার, ফেসবুকের মাধ্যমে এই পরিষেবা ব্যবহার করে শীঘ্রই লেনদেন করা যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications