iPhone XR এর প্রতি কেন বেশি আগ্রহ দেখাচ্ছেন গ্রাহকরা?

|

২৬ অক্টোবর থেকে বিক্রি শুরু হবে Apple iPhone XR। কিছুদিন আগেই ঘটা করে কুপারটিনো শহরের স্টিভ জোবস থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ফোনে লঞ্চ। অক্টোবর মাসের মধ্যেই প্রায় ২০ মিলিয়ান ফোন তৈরি করে ফেলবে মার্কিন কোম্পানিটি। প্রি-অর্ডারের বহর দেখে অনুমান করা হচ্ছে এই বছর Apple iPhone XR প্রতি ঝোঁক বেশি রয়েছে গ্রাহকদের। রিপোর্ট অনুযায়ী, আগামী বছর পর্যন্ত এই চাহিদা জারি থাকবে। সম্প্রতি অর্ডারের ৫০ শতাংশের প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এখন নতুন iPhone হাতে পাওয়ার অপেক্ষায় বসে আছেন কয়েক লক্ষ গ্রাহক। ডুয়াল সিমের জন্য চিনে নতুন iPhone এর চাহিতা আগের থেকেও বাড়বে বলে মনে করা হচ্ছে।

iPhone XR এর প্রতি কেন বেশি আগ্রহ দেখাচ্ছেন গ্রাহকরা?

দাম বেশি হওয়ার জন্য নতুন iPhone XS ও XS Max ফোনের প্রতি আগ্রহ দেখাচ্ছেন না গ্রাহকরা। একই ফিচারে সামান্য কম দামে iPhone XR ফোনের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন গ্রাহকরা। এর প্রধান কারন এই দুটি ফোনকে একই রকম দেখতে। পিছনে ক্যামেরা সেট আপ ছাড়া বাইরে থেকে দেখে চেনার উপায় নেই এই দুই ফোন। এছাড়াও দুটি ফোনের রয়েছে একপ্রসেসার ও ফিচার্স। যদিও iPhone XS ও XS Max এর থেকে অনেকটাই কম দামে পাওয়া যাবে iPhone XR।

iPhone XR এ থাকবে 6.1 ইঞ্চি LCD ডিসপ্লে। সবকটি ফোনের ডিসপ্লের উপরেই থাকবে একটি কালো নচ। নতুন iPhone এর জন্য এই A12 বায়োনিক চিপ ডিজাইন করেছে Apple। কোম্পানির দাবি এটি এই মুহুর্তে বিশ্বের সবথেকে শক্তিশালী মোবাইল চিপ। নতুন A12 বায়োনিক চিপে রয়েছে 7Nm আর্কিটেকচার ডিজাইন। এছাড়াও থাকবে রিয়েল টাই মেশিন লার্নিং টেকনোলজি। একাধিক নতুন নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে এই ফিচার যোগ হয়েছে iPhone প্রসেসারে।

iPhone XS ও iPhone XS Max তে ডুয়াল রিয়াল ক্যামেরা সিস্টেম থাকলেও iPhone XR এর পিছনে থাকবে সিঙ্গেল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় একই 12MP সেন্সার ব্যবহার করা হয়েছে। এছাড়াও iPhone XRএ রয়েছে iPhone XS ও iPhone XS Max এর একই ফ্রন্ট ক্যামেরা। 64GB, 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন iPhone XR।

ভারতে iPhone XR বিক্রি শুরু হবে ২৬ অক্টোবর। 64GB স্টোরেজের iPhone XR এর দাম ৭৬,৯০০ টাকা। 128GB ও 256GB ভেরিয়েন্টে iPhone XR কিনতে খরচ হবে ৮১,৯০০ টাকা ও ৯১,৯০০ টাকা।

Best Mobiles in India

English summary
By considering the pre order trend, people are more interested in this years iPhone XR।

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X