Just In
- 1453 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1461 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1464 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1472 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ভারতে এই পাঁচটি প্রোডাক্টের দাম বাড়াল শাওমি
সম্প্রতি ডলারের তুলনায় টাকার দাম কমেছে অনেকটাই। তাই দীপাবলীর পরে ভারতে স্মার্টফোনের দাম বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই স্মার্টফোনের দাম এক হাজার টাকা পর্যন্ত বাড়িয়েছে Realme। এবার একাধিক রেডমি ফোনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল শাওমি।

দাম বেড়েছে Redmi 6 আর Redmi 6A ফোনের। সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল Redmi 6 আর Redmi 6A। সেপ্টেম্বরে এই দুটি ফোন লঞ্চের সময় শাওমি জানিয়েছিল দুই মাস পরে ডলারের তুলনায় টাকার দাম অনুযায়ী ফোনের দাম পরিবর্তন হবে। সেই কথা মতোই ফোনের দাম বাড়ালো চিনের কোম্পানিটি। এছাড়াও দাম বেড়েছে কোম্পানির দুটি স্মার্ট টিবভি আর পাওয়ারব্যাঙ্কের।
Redmi 6A
লঞ্চের সময় 16GB স্টোরেজে Redmi 6A ফোনের দাম ছিল ৫,৯৯৯ টাকা। এখন Redmi 6A কিনতে খরচ হবে ৬,৫৯৯ টাকা। 32GB স্টোরেজে Redmi 6A ফোনের দাম ৬,৯৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৭,৪৯৯ টাকা।
Redmi 6
Redmi 6 ফোনের একটি ভেরিয়েন্টের দাম বেড়েছে। ৫০০ টাকা দাম বেড়ে 32GB স্টোরেজে Redmi 6 ফোনের দাম বেড়ে হয়েছে ৮,৪৯৯ টাকা। তবে টপ ভেরিয়েন্টে 64GB মডেলের দাম ৯,৪৯৯ টাকা থেকে বাড়েনি।
Mi LED TV Pro (৩২ ইঞ্চি ও ৪৯ ইঞ্চি)
স্মার্টফোন ছাড়াও সম্প্রতি লঞ্চ হওয়া দুটি Mi LED TV -র দাম বেড়েছে। Mi LED TV 4C Pro 32 আর Mi LED TV 4A Pro 49 টিভি দুটির দাম বেড়ে হয়েছে ১৫,৯৯৯ টাকা আর ৩১,৯৯৯ টাকা।
Mi Power Bank 2i
স্মার্টফোন ও টিভি ছাড়াও দাম বেড়েছে একটি অ্যাকসেসারিজের। শুধুমাত্র 10000mAh পাওয়ার ব্যাঙ্কের দাম বাড়িয়েছে শাওমি। ১০০ টাকা দাম বেড়ে 10000mAh Mi Power Bank 2i পাওয়ারব্যাঙ্কের দাম হয়েছে ৮৯৯ টাকা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications