Just In
- 1543 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1551 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1554 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1562 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ভারতে ৬৫ ইঞ্চি ৪কে স্মার্ট টিভি নিয়ে এল শাওমি, পুজোর আগেই শুরু বিক্রি
উৎসবের মশুমের শুরুতেই ভারতে চারটি নতুন স্মার্ট টিভি নিয়ে এল শাওমি। এর মধ্যে রয়েছে ভারতে কোম্পানির সব থেকে বড ডিসপ্লের ৬৫ ইঞ্চি ৪কে টিভি। মঙ্গলবার এক ইভেন্টে চারটি নতুন স্মার্ট টিভির সাথেই মি ব্যান্ড ৪ আর নতুন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার লঞ্চ করেছে বেজিং এর কোম্পানিটি। গত কয়েক বছরে কম দামে স্মার্ট টিভি লঞ্চ করে ভারতের স্মার্ট টিভির বাজারে বিপ্লব এনেছে শাওমি। নতুন মডেল লঞ্চ করে দেশে এক নম্বর স্মার্ট টিভি ব্র্যান্ডের তকমা আরও শক্ত করতে চাইছে চিনের কোম্পানিটি।

শাওমি মি টিভি ৪এক্স ৬৫ এর দাম
ভারতে মি টিভি ৪এক্স ৬৫ এর দাম ৫৪,৯৯৯ টাকা। ২৯ সেপ্টেম্বর ফ্লিপকার্ট থেকে বিক্রি শুরু হবে শাওমির সব থেকে বড় টিভি। সম্প্রতি ৬৪,৯৯৯ টাকায় ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি লঞ্চ করেছে মোটোরোলা। সেই টিভির থেকে অনেকটা কম দামে মঙ্গলবার ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি লঞ্চ করেছে শাওমি। ভারতে মি ডট কম আর ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে মি টিভি ৪এক্স ৬৫ স্মার্ট টিভি।
শাওমি মি টিভি ৪এক্স ৬৫ স্পেসিফিকেশন
শাওমি মি টিভি ৪এক্স ৬৫ এ রয়েছে একটি ৬৫ ইঞ্চি ১০ বিট ৪কে ডিসপ্লে। শাওমি জানিয়েছে এই টিভিতে ইমেজ প্রসেসিং এর জন্য একটি আলাদা চিপ থাকছে। থাকছে ২০ ওয়াট সাউন্ড আউটপুট। এই স্পিকারে ডলবি আর ডিটিএস এইচ ডি সাপোর্ট থাকছে। শাওমির নতুন টিভিতে থাকছে ভিভিড পিকচার ইঞ্জিন। যা এই টিভিতে আগের থেকে ভালো কালার ও কনট্রাস্ট দেবে।
শাওমি মি টিভি ৪এক্স ৬৫ এ প্যাচওয়াল ২.০ ইন্টারফেস চলবে। থাকছে নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম ভিডিও সাপোর্ট। টিভির ভিতরে থাকছে ২ জিবি র্যাম আর ১৬ জিবি স্টোরেজ। কানেক্টিভিটির জন্য থাকছে এইচ ডি এম আই, এভি পোর্ট, ইউ এস বি পোর্ট, ইথারনেট পোর্ট আ এস পি ডি আই এফ পোর্ট।
মঙ্গলবার নতুন ৬৫ ইঞ্চি মডেল ছাড়াও একটি ৪৩ ইঞ্চি ৪কে টিভি একটি ৫০ ইঞ্চি ৪কে টিভি আর একটি ৪০ ইঞ্চি ফুল এইচ ডি টিভি লঞ্চ করেছে শাওমি। ৪৩ ইঞ্চি আর ৫০ ইঞ্চি মি টিভি ৪এক্স এর দাম ২৪,৯৯৯ টাকা আর ২৯,৯৯৯ টাকা। অন্যদিকে ৪০ ইঞ্চি ফুল এইচ ডি টিভি কিনতে ১৭,৯৯৯ টাকা খরচ হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
