Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
শাওমির নতুন ফোনে থাকবে 5500mAh এর বিশাল ব্যাটারি
এই সপ্তাহেই শাওমি চিনে Redmi 6 আর Redmi 6A ফোনদুটি লঞ্চ করেছে। ৩১ মে কোম্পানির ফ্ল্যাগশিপ Mi 8 লঞ্চের করেক দিনের মধ্যেই এই দুটি বাজেট ফোন লঞ্চ করল শাওমি। আবার নতুন একটি ফোন লঞ্চ করতে চলেছে চিনের কোম্পানিটি। শোনা যাচ্ছে জুলাই মাসেই লঞ্চ হবে কোম্পানির আগামী ফ্যাবলেট Mi Max 3। নতুন এই ফোনে ব্যাবহার হতে পারে কোয়ালকমের লেটেস্ট রিলিজ Snapdragon 710 চিপসেট।

ইতিমধ্যেই সার্টিফিকেশান ওয়েবসাইটে শাওমির একটি অজানা ফোন দেখা গিয়েছে। মনে করা হচ্ছে এই ফোনটিই নতুন Mi Mix 3। যদিও এই ওয়েবসাইটে ফোনের স্পেসিফিকেশান নিয়ে কিছু জানানো হয়বি।
Mi Max 3 এর সম্ভাব্য স্পেসিফিকেশান
একটি স্ক্রিনশটে ইতিমধ্যেই ইন্টারনেটে Mi Max 3 এর স্পেসিফিকেশান ফাঁশ হয়ে গিয়েছে। এই স্ম্ররটফোনে থাকতে পারে ৬.৯৯ ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও হতে পারে ১৮:৯। এছাড়াও ফোনের ভিতরে লেটেস্ট Snapdragon 710 চিপসেট থাকতে পারে বলে জানা গিয়েছে। এই একই চিপসেট দেখা গিয়েছে কোম্পানির অন্য এক ফোন Mi 8 SE আর সম্প্রতি লঞ্চ হওয়া Vivo Nex A ফোনে। 4GB ও 6GB RAM এই দুটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে নতুন Mi Max 3।
Mi Max 3 তে থাকবে একটি ডুয়াল রিউয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী সেন্সারটি একটি ২০ মেগাপিক্সেল সোনি সেন্সার। এই একই সেন্সার ব্যাবহার হয়েছে কোম্পানির ফ্ল্যাগশিপ Mi 8 ফোনে। যদিও এই ফোনের সেকেন্ডারি সেন্সার ও সেলফি ক্যামেরার খব এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। এই ফোনে চলবে লেটেস্ট অ্যানড্রয়েড অরিও, এর উপরেই চলবে কোম্পানির কিজস্ব ইন্টারফেস MIUI 10। এছাড়াও ফোনের ভিতরে থাকবে একটি বিশাল 5500 mAh ব্যাটারি। কুইক চার্জ ৩ এর সাপোর্ট থাকবে Mi Max 3 তে।
যদিও ফোনে স্টোরেজ নিয়ে এখনো কোন খবর ইন্টারনেটে পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে 64 GB আর 128 GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হবে। এর সাথেই কোম্পানির অন্যন্য ফোনের মতোই এই ফোনেও মাইক্রো এসডি স্লট থাকবে বলে মনে করা হচ্ছে। এর সাথেই এই ফোনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইরিস স্ক্যানার, ওয়ারলেস চার্জিং আর ডুয়াল স্পিকার।
জুলাই মাসে লঞ্চ হতে পারে নতুন Mi Max 3। তবে ঠিক কবে এই ফোন লঞ্চ হবে তা এখনো জানা জায়নি। আর এই খবরের সত্যতা জানার অন্য আমাদের ফোন লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications